ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

ELISHA : ভর মৌসুমে ইলিশের বাড়িতে দাম আকাশ ছোঁয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২ ৩৭৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশেষ প্রতিনিধি, ঢাকা

ঢাকার বাজারে ইলিশ মাছের আমদানি মোটামুটি থাকলেও দাম খুবই চড়া। ব্যবসায়লা বলছেন, মোকাম থেকে চড়া দামে কিনতে বলেই স্থানীয় বাজারে বেশি দামি বিক্রি করতে হচ্ছে। আর বাংলাদেশের ইলিশ গবেষক ড. আনিছুর রহমানের মতে, এবারে নানা কারণে ইলিশের প্রাপ্যতা কিছুটা কম হলেও একে অকাল বলা যাবেনা। গভীর জলের মাছ ইলিশ দলবদ্ধভাবে চলাচল করে।

একারণে অঞ্চল ভিত্তিক মাছ বেশি মেলে। বাংলাদেশের নদীর বিভিন্ন স্থানে প্রতিবন্ধকতাও রয়েছে। যেমন ডুবো, দূষণ এবং ক্ষতিকর জাল ইত্যাদি। এবারে ভর মৌসুমেও ইলিশের বাড়িতে দাম আকাশ ছোঁয়া। অনাবৃষ্টি, খরার কবলে ইলিশ আহরণে ভাটা পড়ে। শেষ ভাদ্রে এসে কয়েকদিনের বৃষ্টিতে ইলিশের আমদানি কিছুটা বাড়লেও দাম উর্ধমুখি। সাগর ও অভয়ারণ্যে ৬৫ দিন মাছ নিষেধাজ্ঞা ছিল ২৩ জুলাই পর্যন্ত।

নিষেধাজ্ঞা শেষে সাগরে মোটামোটি ইলিশ মেলে। এবারে ইলিশের প্রজনন নিরাপদ রাখতে আগামী ৭ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। বৃহস্পতিবার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তাতে বলা হয়েছে, ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুত ও বিনিময় নিষিদ্ধ থাকবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রক প্রতিবছরের মতো এবারও ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এ সিদ্ধান্ত নিয়েছে। ড. আনিছুর রহমান জানান, গত বছর ইলিশের উৎপাদন ছিলো সাড়ে ৫ লাখ টনের ওপরে এবং প্রজনন ছিল ৫০ শতাংশের মত। দুটোই বেশ আশাপ্রদ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ELISHA : ভর মৌসুমে ইলিশের বাড়িতে দাম আকাশ ছোঁয়া

আপডেট সময় : ০৮:০৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২