ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Draupadi Murmu  : ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শপথ গ্রহণ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৬২৩ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি সংগ্রহ

নিউজ ডেস্ক

শপথ নিয়েছেন ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আদিবাসী সম্প্রদায় থেকে ভারতের প্রথম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে ইতিহাস গড়লেন ৬৪ বছর বয়সী দ্রৌপদী মুর্ম।

সোমবার ভারতের প্রধান বিচারপতি এন ভি রমনা তাঁকে শপথবাক্য পাঠ করান। এ সময়ে উপস্থিত ছিলেন বিদায়ী রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, বিদায়ী উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী।

এ ছাড়া দ্রৌপদী মুর্মু’র নিজ রাজ্য ওড়িশার মূখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক, লোকসভার স্পিকার ওম বিরলা এবং বিভিন্ন দলের এমপিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শপথের পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, একটি ছোট আদিবাসী গ্রাম থেকে আমি আমার জীবন শুরু করেছি। যে পটভূমি থেকে আমার যাত্রা সেখানে প্রাথমিক শিক্ষা গ্রহণ করাও স্বপ্নের মতো ছিল। তিনি বলেন, কিন্তু বহু বাধা সত্ত্ব্ওে দৃঢ় সংকল্পের কারনে আমি ছিলাম আমার গ্রামের প্রথম মেয়ে যে কলেজে গিয়েছিল।

তিনি বলেন, আমার নির্বচিত হওয়া প্রমাণ করে যে দেশের দরিদ্ররা স্বপ্ন দেখতে পারে এবং তা পূরণও করতে পারে। প্রান্তিক মানুষের উন্নয়নে নজর দেয়ার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি মুর্মু। দ্রৌপদী মুর্মু সাঁওতাল সম্প্রদায়ের নারী। এর আগে তিনি ঝাড়খন্ড রাজ্যের গভর্ণর ছিলেন। ওড়িশার সাঁওতাল পরিবারে জন্মগ্রহণ করা এই নারী ছিলেন ক্ষমতাসীন বিজেপির রাষ্ট্রপতি প্রার্থী।

তিনি দেশটির দ্বিতীয় নারী রাষ্ট্রপতি। এর আগে ২০০৭ সাল থেকে প্রতিভা পাতিল প্রথম নারী রাষ্ট্রপতি হিসেবে পাঁচবছর দায়িত্ব পালন করেন।
দ্রৌপদী মুর্মু গত সপ্তাহে পার্লামেন্টের উভয় কক্ষের (লোকসভা এবং রাজ্যসভা) সদস্য, দেশটির সবগুলো রাজ্যের বিধানসভার সদস্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিনিধিদের ৬৪ শতাংশ ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Draupadi Murmu  : ভারতের ১৫তম রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু’র শপথ গ্রহণ

আপডেট সময় : ০৫:১১:৫২ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২