ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Dipu Moni : জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলন থেকে বিরত মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২ ২১৯ বার পড়া হয়েছে

নাটোরের অনিমা চৌধুরী মিলনায়তনে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

সকল শিক্ষাপ্রতিষ্ঠানে জাতীয় সঙ্গীত খাওয়া এবং পতাকা উত্তোলন করা হলেও বাংলাদেশের অধিকাংশ মাদ্রায় তা করা হয় না। এখন থেকে যেসব মাদ্রাসা জাতীয় সঙ্গীত খাওয়া এবং পতাকা উত্তোলন থেকে বিরত থাকবে, তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইন লঙ্ঘনের দায়ে ব্যবস্থা গ্রহণ করবে সরকার। মঙ্গলবার দেশটির উত্তরজনপদের নাটোরে বিজয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে এ কথা বলেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

তিনি বলেন, কোনও মাদ্রাসা নিয়মের তোয়াক্কা না করে শিশুদের জাতীয় পতাকাকে সম্মান করা বা জাতীয় সংগীত না শেখানো হচ্ছে রাষ্ট্রীয় আইন অমান্য করা। এখন থেকে এমন সব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানান শিক্ষামন্ত্রী। পাশাপাশি মাদ্রাসাগুলোতে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিদের মনিটরিং জোরদারের নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।

প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান বিশেষ করে মাদ্রাসায় জাতীয় সংগীত গাওয়ানো হয় না এবং জাতীয় পতাকাকে সম্মান দেখানো হয় না, সেই সব প্রতিষ্ঠানে কার্যক্রম শুরুর আহবান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয় পতাকা ও জাতীয় সংগীত বাংলাদেশের স্বাধীনতার প্রতীক। মাদ্রাসায় জাতীয় পতাকাকে সম্মান দেখাতে হবে। যারা স্বাধীনতাকে বিশ্বাস করেন, তাদের অবশ্যই জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করতে হবে। জাতীয় সংগীত গাইতে হবে। ডা. দীপু মনি বলেন, নতুন প্রজন্মের মধ্যে চেতনাবোধ জাগ্রত করতে শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন এবং জাতীয় সংগীত গাওয়া আবশ্যক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মো. মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আব্দুল কুদ্দুস, রেলপথ মন্ত্রক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, মুক্তিযোদ্ধা শিরিন আক্তার ও নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ জহিরুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Dipu Moni : জাতীয় সঙ্গীত গাওয়া ও পতাকা উত্তোলন থেকে বিরত মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ০৬:৪২:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২