ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Dhaka : ঢাকার নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২ ২২৫ বার পড়া হয়েছে

নয়া পল্টনে বিএনপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল হোসেন নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও কয়েকজন। নিহতর শরীরে ছড়া গুলির চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। বুধবার বিকালে তার মৃত্যু হয়। নিহতের বিস্তারিত পরিচয় এখনও জানা যায়নি।

আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা  জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, দলীয় কার্যালয়ের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বিকাল পৌনে চারটায় দিকে  মৃত ঘোষণা করেন।

সংঘর্ষে আহদের  ঢামেক হাসপাতালের জরুরিকে বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে।

১০ ডিসেম্বর গণসমাবেশকে সামনে রেখে তৃতীয় দিনের মতো নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়েছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সেখানের সড়কের পুরোটা জুড়ে সমাবেশের প্রস্তুতি নেওয়া হয়। মঞ্চ হিসাবে দুটো ট্রাক। তাতে ৮টি মাইক লাগানো। বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ঘিরে উল্লেখযোগ্য সংখ্যক পুলিশ অবস্থান নেয়। সড়ক পুরোপুরি বন্ধ করে দেওয়া হলে পুলিশ বাধা দেয়। এসময় বিএনপি কর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। একপর্যায়ে  পরিস্থিতি নিয়ন্দ্রণে আনতে টিয়ার শেল নিক্ষেপ করেছে পুলিশ। পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। তাতে কয়েকজন পুলিশ সদস্য আহত হন বলে জানা গেছে।

ঢাকা মহানগর পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. হায়াতুল ইসলাম খান জানিয়েছেন, ১০ তারিখে বিএনপির সমাবেশের স্থান এখনো নির্ধারণ না হলেও নয়া পল্টন পার্টি অফিসের সামনে উভয় পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। বারবার অনুরোধ করার পরও রাস্তা ছেড়ে দেয়নি। পরে তাদেরকে উঠাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এভাবেই সংঘর্ষের ঘটনা। পুলিশের বেশ কয়েকজন সদস্য আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Dhaka : ঢাকার নয়াপল্টনে বিএনপি-পুলিশ সংঘর্ষে নিহত ১

আপডেট সময় : ০৭:৪৮:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২