ঢাকা ০৯:২৯ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Chinese industry : বাংলাদেশে হিজাব বিতর্কে  চীনা শিল্পপ্রতিষ্ঠান 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২ ৪১৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ছবি সংগ্রহ
বিশেষ প্রতিনিধি, ঢাকা 

হিজাব বির্তকে জড়ালো ‘ইয়াংজিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ নামের চীনা এক কারখানা  কর্তৃপক্ষ। তারা হিজাব পরা নারী শ্রমিকদের প্রবেশ নিষিদ্ধই করেনি, যেসব নারী শ্রমিক হিজাব বা বোরকা পরে কারখানায় দায়িত্বপালন করেছেন, তাদের বেতন-ভাতাও কর্তনের অভিযোগ করেছেন শ্রমিকরা। ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্স-এর দপ্তর সম্পাদক নাসিমা ইয়াসমিন জানান, প্রতিদিনের মতো শনিবার হিজাব পরা প্রায় ৬০জন নারী শ্রমিক সাভার শিল্পাঞ্চলের চীনা প্রতিষ্ঠান ‘ইয়াংজিন ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড’ প্রবেশ করতে গেলে তাদের বাধা দেওয়া হয়। তাদের অপরাধ হিজাব পরে কারখানায় যাওয়া।

ইতিপূর্বে নামাজ আদায় করতেও বাধা দেওয়ার কথা জানান তিনি। নারী শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধা প্রদানের খবর পেয়ে শ্রমিক নেতৃবৃন্দ ছাড়াও শিল্পঞ্চল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। বিকাল পর্যন্ত তারা সেখানে অবস্থান করেন। বিষযটি প্রশাসনের তরফে সুরাহা করার আশ্বাস পাবার পর শ্রমিক ঘটনাস্থল ত্যাগ করেন।  এব্যাপারে বাংলাদেশ বস্ত্র ও পোষাক শিল্প শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হাসান আলী জানান, চুল তৈরির কারখানার নারী শ্রমিকদের হিজাব ও বোরকা বিষয়টি নিয়ে উদ্ভূত পরিস্থিতির সুরাহা হয়েছে।

২৩ তারিখে বেতন-বোনাস প্রাদান করবে কারখানা কর্তৃপক্ষ এবং ঈদের পর শ্রমিকরা কাজে যোগদান করবেন। হাসান আলী আরও জানান,  এটি চুল তৈরির কারখানা হওয়ায় হিজাবের পরিবর্তে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন কারাখানা কর্তৃপক্ষ। শ্রমিকরা জানান, এদিন তারা বোরকা ও হিজাব পরে কারখানায় গেলে তাদের প্রবেশ করতে না দেওয়ায় তারা কারখানার সামনে অবস্থান নেন। ঘটনায় সেখানে ছুটে যান প্রশাসনের লোকজনসহ শ্রমিক নেতারা। সবার সম্মিলিত প্রচেষ্টায় সমস্যার সমাধান হয়েছে বলে জানা গিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Chinese industry : বাংলাদেশে হিজাব বিতর্কে  চীনা শিল্পপ্রতিষ্ঠান 

আপডেট সময় : ০৬:৪৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ এপ্রিল ২০২২