ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

China : : তাইওয়ান দখলের হুমকি বেইজিংয়ের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২ ২২৬ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

‘সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে বেইজিংয়ের নিয়ন্ত্রণে আনার হুমকি দেওয়া হচ্ছে’

ভয়েস ডিজিটাল ডেস্ক

সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখল করে নেওয়ার হুমকি দিয়েছে চীন। বুধবার চীনা মন্ত্রিসভার এক দপ্তর এক বিবৃতিতে সামরিক শক্তি প্রয়োগ করে তাইওয়ান দখলের হুমকি দেয়। তাইওয়ানকে ঘিরে অনির্দিষ্টকালের জন্য সামরিক মহড়া চলাকালীন চীন এমন ইঙ্গিত দিল। বিপরীতে তাইওয়ানও চীনা হামলা মোকাবিলায় সামরিক মহড়া চালাচ্ছে।

প্রায় এক সপ্তাহ ধরে তাইওয়ানের চারপাশে জোরালো সামরিক তৎপরতা চালিয়ে এবং সে দেশের স্থল ও জলসীমার মধ্যে ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান ও রণতরি প্রবেশ করিয়ে বেইজিং বেদখলের আশঙ্কা মোটেই উড়িয়ে দিচ্ছে না। তবে বিবৃতিতে ‘শান্তিপূর্ণ’ পথে পুনরেকত্রিকরণের ইচ্ছাও প্রকাশ করা হয়েছে।

তাইওয়ানকে ঘিরে চীনের শক্তি প্রদর্শনের ফলে ব্যবসা বাণিজ্যেরও প্রবল ক্ষতি হচ্ছে। বিশ্বব্যাপী পণ্য ও যন্ত্রাংশ সরবরাহের ক্ষেত্রে এই অঞ্চলের বিশেষ গুরুত্ব রয়েছে। যুক্তরাষ্ট্র, জাপানসহ একাধিক দেশ এমন বিঘ্নের ফলে দুশ্চিন্তা প্রকাশ করে চীনের কড়া সমালোচনা করেছে। চীন আমেরিকার আচরণের প্রতিবাদে সে দেশের সঙ্গে জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে সমুদ্রপথে নিরাপত্তা সংক্রান্ত একাধিক বিষয়ে চলমান সংলাপ থেকে সরে এসেছে। চীনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেছেন, মার্কিন স্পিকার পেলোসির সফরের প্রতিবাদেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটা বৈধ।

তাইওয়ানের বিদেশ মন্ত্রী জোসেফ উ মঙ্গলবার চীনা সেনাবাহিনীর মহড়ার ব্যাখ্যা করতে গিয়ে দাবি করেছেন, যে বেইজিং আসলে প্রশান্ত মহাসাগরের পশ্চিমের বড় অংশের ওপর নিয়ন্ত্রণ কায়েম করতে চায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

China : : তাইওয়ান দখলের হুমকি বেইজিংয়ের

আপডেট সময় : ০৯:২৫:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২