ঢাকা ১১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

Bratya Basu : রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে এক সুরে কাজ কারার ঘোষণা শিক্ষামন্ত্রীর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩ ২২০ বার পড়া হয়েছে

ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

রাজ্যপালের সঙ্গে রাজ্যের বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠককে ‘ঐতিহাসিক’ আখ্যা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। মঙ্গলবার রাজভবনের বৈঠক থেকে বেরিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস এবং একই সঙ্গে তাঁর ঘোষণা, এখন থেকে রাজভবন এবং শিক্ষা দফতরের মধ্যে বিরোধ নয়, সমন্বয় জারি থাকবে।

এখন থেকে রাজভবন, নবান্ন এবং বিকাশ ভবন এক সুরে কাজ করবে। সমন্বয়ের বার্তা দিয়ে রাজ্যপালকে বার বার ‘আচার্য’ বলে সম্বোধন করেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তাঁর কথা থেকে স্পষ্ট, প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনখড়-পর্ব এখন অতীত। তবে মুখ্যমন্ত্রীই রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য’ বিধানসভায় আনা এই বিলে কি এ বার পরিবর্তন আনবে সরকার? নাকি রাজ্যপালই কি থাকবেন আচার্য? সেই বিষয়ে কোনও মন্তব্য করেননি শিক্ষামন্ত্রী।

রাজ্যপালের সঙ্গে প্রথম বার বৈঠকে বসেন রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যেরা। রীতি মেনে শিক্ষা দফতরকে মাঝে রেখেই হয়েছে আলোচনা। সঙ্গে ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্যও। মুখ্যমন্ত্রীর নির্দেশেই মঙ্গলবারের বৈঠক হয়েছে বলে জানান ব্রাত্য। তিনি বলেন, মুখ্যমন্ত্রী নির্দেশে বৈঠক করেছি। বৈঠকের নির্যাস ফলপ্রসূ হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Bratya Basu : রাজ্যপালের সঙ্গে বৈঠক শেষে এক সুরে কাজ কারার ঘোষণা শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৮ জানুয়ারী ২০২৩