ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

AIR INDIA : সহযাত্রীর শরীরে প্রস্রাব, চাকরী হারালেন অভিযুক্ত শঙ্কর

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩ ৩০২ বার পড়া হয়েছে

প্রস্রাব-কাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্র ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষতিপূরণের টাকাও পেটিএম মারফত পৌঁছে গিয়েছে অভিযোগকারিণী মহিলার কাছে। আইনজীবীকে দিয়ে বিবৃতি জারি করিয়েছেন অভিযুক্ত শঙ্কর মিশ্র। তবে দিল্লি পুলিশ শঙ্করের খোঁজে তল্লাশি চালালেও তাকে পাওয়া যায়নি

অনলাইন ডেস্ক

দিল্লি-নিউ ইয়র্ক এয়ার ইন্ডিয়ার উড়ানে মদ্যপ অবস্থায় পাশের আসনের মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবের ঘটনায় অভিযুক্ত শঙ্কর মিশ্রকে চাকরিচ্যুত করেছে ওয়েলস ফার্গো কোম্পানি। শঙ্কর তার আইনজীবীকে দিয়ে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, অভিযুক্ত এবং মহিলার মধ্যে হোয়াটসঅ্যাপে হওয়া কথোপকথন থেকে স্পষ্ট অভিযুক্ত মহিলার ব্যাগ এবং জামাকাপড় পরিষ্কার করিয়ে দিয়েছেন গত ২৮ নভেম্বর। আর ৩০ নভেম্বর তা হাতে পান মহিলা।

বিবৃতিতে শঙ্করের আইনজীবী আরও দাবি করেছেন যে মহিলা গোটা ঘটনায় অত্যন্ত অসন্তুষ্ট হলেও লিখিত অভিযোগ দায়ের করার অভিপ্রায় তার ছিল না।

শঙ্করের বিবৃতিতে দাবি, মহিলার ক্ষোভ ছিল শুধুমাত্র এয়ার ইন্ডিয়ার তরফ থেকে দেওয়া ক্ষতিপূরণ নিয়ে। যা নিয়ে গত ২০ ডিসেম্বর তিনি একটি অভিযোগও দায়ের করেন। গত ২৮ নভেম্বরই যেমন আলোচনা হয়েছিল, সেই মতো শঙ্কর পেটিএমের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা পাঠিয়ে দিয়েছেন। বিবৃতিতে আরও দাবি করা হয়, ঘটনার প্রায় ১ মাস পর গত ১৯ ডিসেম্বর ক্ষতিপূরণের টাকা ফেরত পাঠান অভিযোগকারিণী মহিলার মেয়ে।

যে ঘটনার কথা বলা হচ্ছে, তার কোনও প্রত্যক্ষদর্শী নেই এবং দুই পক্ষ যে আলোচনার পর মিটমাট করে নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা নিশ্চিত করেছে কেবিন ক্রুদের জারি করা বিবৃতিও। অভিযুক্ত শঙ্করের বিচার বিভাগের উপর সম্পূর্ণ আস্থা রয়েছে বলেও দাবি করেছেন আইনজীবী।

গত ২৬ নভেম্বর যুক্তরাষ্টের নিউ ইয়র্ক থেকে এয়ার ইন্ডিয়ার উড়ানে দিল্লি আসার সময়ে এক নারী যাত্রীর গায়ে মূত্রত্যাগ করেন শঙ্কর। ঘটনাটি প্রকাশ্যে আসে ওই নারী বিমানযাত্রী এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে চিঠি লেখার পরে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

AIR INDIA : সহযাত্রীর শরীরে প্রস্রাব, চাকরী হারালেন অভিযুক্ত শঙ্কর

আপডেট সময় : ১১:১৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ জানুয়ারী ২০২৩