ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাত বছরে সড়কে ঝরেছে ৭,৯৬৩ শিশুর প্রাণ, সবচেয়ে বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায় মর্ত্য ছেড়ে কৈলাসে দেবী সিঁদুরখেলা, উলুধ্বনি আর বিদায়ের সুরে শেষ দুর্গোৎসব সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ চাকরি হারিয়ে তিন বিঘায় পেয়ারা চাষ, সাদ্দামের এখন ১২০ বিঘার ফলবাগান মায়ের কোলে ভর করে বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরোনো রাজিয়ার স্বপ্ন এবার স্বাবলম্বী হওয়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী রয়টার্স-ইপসোস জরিপ জনপ্রিয়তা তলানিতে, ট্রাম্পের প্রতি অসন্তুষ্ট ৬৯ শতাংশ মার্কিন নাগরিক অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক সেমিনারে অংশ নেবেন ডা. জুবাইদা রহমান নাটোরে ভয়াবহ বাস-ট্রাক সংঘর্ষ, প্রাণ গেল ১৪ জনের, আহত ৩২

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬ ২১ বার পড়া হয়েছে

সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রান্তিক কৃষকদের পুষ্টির চাহিদা পূরণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে রংপুর বিভাগীয় কৃষক সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ফলদ বৃক্ষরোপণের মাধ্যমে কৃষক পরিবারগুলোর পুষ্টি নিশ্চিত করা, পতিত জমির সঠিক ব্যবহার এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।

সম্প্রতি রংপুর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন প্রজাতির ফলদ বৃক্ষের চারা বিতরণের মধ্য দিয়ে সমাবেশের উদ্বোধন করেন বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব শাহাবুদ্দীন ফরাজী।

কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষক পরিবারগুলোকে বাড়ির আঙিনা, বসতভিটার আশপাশ এবং অনাবাদি ও পতিত জমিতে ফলদ গাছ রোপণে উৎসাহিত করা হয়। আয়োজকদের প্রত্যাশা, এসব চারা যথাযথ পরিচর্যার মাধ্যমে বেড়ে উঠলে ভবিষ্যতে কৃষক পরিবারের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি উৎপাদিত ফল পরিবারের বাড়তি আয়ের সুযোগ সৃষ্টি করবে এবং স্থানীয় পরিবেশের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখবে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশন মনে করে, বৃক্ষরোপণ শুধু পরিবেশ সংরক্ষণের একটি কর্মসূচি নয়, বরং এটি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, পুষ্টিসমৃদ্ধ পরিবার গঠন, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং টেকসই কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার অন্যতম কার্যকর মাধ্যম। সরকারের ঘোষিত ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য বাস্তবায়নেও কৃষক ও সাধারণ মানুষের সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ লক্ষ্য সামনে রেখে সংগঠনটি কৃষক, কৃষক পরিবারের সদস্য এবং সংশ্লিষ্ট সকলকে ফলদ বৃক্ষ রোপণ, নিয়মিত পরিচর্যা ও পরিবেশ সংরক্ষণমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ কৃষক ঐক্য ফাউন্ডেশনের প্রত্যাশা, কৃষকদের সক্রিয় অংশগ্রহণ ও সম্মিলিত উদ্যোগে দেশজুড়ে বৃক্ষরোপণ আন্দোলন আরও বেগবান হবে। এর মাধ্যমে একদিকে যেমন প্রান্তিক কৃষক পরিবারের পুষ্টি ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাবে, অন্যদিকে তেমনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং একটি সবুজ, সমৃদ্ধ ও পুষ্টিসম্পন্ন বাংলাদেশ গড়ে তোলার পথ আরও সুগম হবে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :