ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী

বিশেষ প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬ ৯ বার পড়া হয়েছে

মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম দায়িত্ব: তথ্যমন্ত্রী

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিব রহমান পার্থ বলেছেন, সরকারের কর্মকাণ্ড জনগণের কাছে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা এবং মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করাই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অন্যতম প্রধান দায়িত্ব। রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে প্রথমবারের মতো অফিস করে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী। পরে ৬ নম্বর ভবনের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দেওয়ার পাশাপাশি দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, কঠিন একটি সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার প্রশ্নে সরকার দৃঢ় অবস্থানে থাকবে। তিনি বলেন, সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং গত ১৭ বছরের গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে তথ্যমন্ত্রী বলেন, মন্ত্রণালয়ের কাজ গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; প্রয়োজনে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে সমন্বয় করা। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের প্রবণতা তৈরি না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে। বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ বিভিন্ন প্রতিষ্ঠানে তৈরি হওয়া নৈতিক অবক্ষয় কাটিয়ে উঠে ভবিষ্যতে একই ভুলের পুনরাবৃত্তি রোধ করতে হবে।

মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের স্বার্থ রক্ষা এবং সরকারের সিদ্ধান্ত সঠিকভাবে জনগণের কাছে পৌঁছে দেওয়াই সবার মূল দায়িত্ব।

সভায় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকারের বার্তা বিশ্বাসযোগ্যভাবে জনগণের কাছে পৌঁছে দিতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি অপতথ্য, বিভ্রান্তিকর তথ্য ও ভুল তথ্য মোকাবিলায় আরও সৃজনশীল ও কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর তিনি গুরুত্ব দেন।

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্ত্রণালয়ের কার্যক্রম দ্রুত আধুনিকায়নের ওপর জোর দেন। বাংলাদেশ টেলিভিশন, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনসহ অধীন প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো ও ডিজিটাল সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও তুলে ধরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী

আপডেট সময় : ০১:১০:১৯ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬