ঢাকা ০২:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত অভিযোগ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬ ১৬২ বার পড়া হয়েছে

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত অভিযোগ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর গুলিস্তানে ফুলবাড়িয়া বিআরটিসি কাউন্টারের সামনে বিএনপি ও জামায়াতে ইসলামীর মিছিল চলাকালে নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এসময় মো. কবির আহমেদ (৪৫) নামে জামায়াতের এক নেতার ছুরিকাঘাতে আহত হওয়ার অভিযোগ উঠেছে।

আহত কবির জামায়াতের রোকন এবং দলের গুলিস্তান শপিং মার্কেট ইউনিটের সভাপতি। তিনি পেশায় মোবাইল পার্টস ব্যবসায়ী।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে ফুলিবাড়িয়ায় দুই পক্ষের মিছিল চলাকালে অংশগ্রহণকারীদের মধ্যে হাতাহাতির ঘটনার তথ্য দেন বংশাল থানার পরিদর্শক সোহেল হোসেন।

পরে গুরুতর আহত অবস্থায় কবিরকে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিআরটিসি কাউন্টারের সামনে ধারালো অস্ত্রের আঘাতে জামায়াতের এক নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত কবিরকে হাসপাতালে নিয়ে যাওয়া আক্তার হোসেন নামে একজন বলেন, বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের একপর্যায়ে কে বা কারা কবির আহমেদকে কোমরের পেছনে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

বংশাল থানার পরিদর্শক সোহেল বলেন, দুই পক্ষের পাল্টাপাল্টি মিছিল থেকে হাতাহাতির ঘটনা ঘটেছে বলে শুনতে পেয়েছি। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, মিছিল থেকে উভয় দলের নেতাকর্মীদের লাঠি হাতে মারামারিতে জড়াতে দেখা যায়। তারা একে অপরের দিকে ইট-পাটকেলও ছোঁড়ে।

আহত কবির আহমেদের গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের সদরের বাংলাবাজার এলাকায়। তার বাবার নাম তৌহিদ হোসেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত অভিযোগ

আপডেট সময় : ০৯:৫১:৪১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬