ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নদীদূষণ রোধে পরিকল্পনা তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর গণমাধ্যমের স্বার্থ রক্ষায় সাংবাদিক, মালিক ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে: তথ্যমন্ত্রী হাসিনার বক্তব্য ‘সমর্থন করে না  ভারত,  জানালেন রণধীর জয়সওয়াল হাইকমিশনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, সতর্ক করলো ভারতীয় হাইকমিশন দ্বিতীয় চেষ্টায় ইলিয়াস আলীকে অপহরণ, নেতৃত্বে ছিলেন জিয়াউল: প্রধান কৌঁসুলি ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী  ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন, তফসিল ঘোষণা ভারত থেকে পাইপলাইনে অতিরিক্ত ডিজেল সরবরাহের প্রস্তাব বাংলাদেশের দিল্লিতে হাসিনার বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ঢাকার বিপৎসীমার ওপরে তিস্তা কুশিয়ারা উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যার শঙ্কায় ১০ জেলা

পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ১৩৬ বার পড়া হয়েছে

পরীমনির সঙ্গে গোলাম সাকলায়েনের এই ছবি ভাইরাল হয়েছিল ফেইসবুকে।

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চিত্রনায়িকা পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্কে’ জড়ানোর অভিযোগে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) গোলাম সাকলায়েন শিথিলকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘অসদাচরণের প্রমাণিত অভিযোগের’ গুরুত্ব বিবেচনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা অনুযায়ী তাকে বাধ্যতামূলক অবসরের ‘গুরুদণ্ড’ দেওয়া হয়েছে।

২০২১ সালের ১৪ জুন ঢাকা বোট ক্লাবে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ এনে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে মামলা করেন চিত্রনায়িকা পরীমনি। মামলাটির তদন্তভার পায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। সে সময় গোলাম সাকলায়েন ডিবির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এর কয়েক মাস পর, ২০২১ সালের ৪ আগস্ট র‌্যাব পরীমনির বনানীর বাসায় অভিযান চালিয়ে তাকে এবং তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে আটক করে। একই রাতে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ ও তার ব্যবস্থাপক সবুজ আলীকেও আটক করা হয়। পরদিন তাদের বিরুদ্ধে মাদক ও পর্নোগ্রাফি আইনে একাধিক মামলা করা হয়।

পরীমনির বাসায় অভিযানকে কেন্দ্র করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, অভিযানের তিন দিন আগে তিনি গোলাম সাকলায়েনের সরকারি বাসভবনে দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। কয়েকটি টেলিভিশন চ্যানেলের প্রতিবেদনে সিসিটিভি ফুটেজ দেখিয়ে দাবি করা হয়, ১ আগস্ট সকালে পরীমনি ওই বাসায় প্রবেশ করেন এবং গভীর রাতে সেখান থেকে বের হন।

এসব সংবাদ প্রকাশের পর গোলাম সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পশ্চিম বিভাগে বদলি করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বে থাকা অবস্থায় গোলাম সাকলায়েন পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়িয়েছিলেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, তিনি বিবাহিত এবং এক সন্তানের জনক হওয়া সত্ত্বেও পরীমনির সঙ্গে জন্মদিন উদযাপন করেন এবং স্ত্রীর অনুপস্থিতিতে নিজের সরকারি বাসভবনে সময় কাটান। এসব ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে সরকার মনে করে।

এ ঘটনায় ২০২৩ সালের ২০ ফেব্রুয়ারি সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী তার বিরুদ্ধে ‘অসদাচরণ’-এর অভিযোগে বিভাগীয় মামলা দায়ের করা হয়। অভিযোগপত্র পাঠিয়ে তার কাছে কারণ দর্শানোর নোটিশ চাওয়া হয়।

তিন মাস পর তিনি লিখিত জবাব দেন এবং একই বছরের ২৩ আগস্ট তার ব্যক্তিগত শুনানি অনুষ্ঠিত হয়।

বর্তমানে গোলাম সাকলায়েন পুলিশের ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন। বিভাগীয় তদন্ত শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি বুধবার এ শাস্তির অনুমোদন দেন। এর মাধ্যমে প্রায় পাঁচ বছর ধরে আলোচিত এই ঘটনার প্রশাসনিক পরিণতি চূড়ান্ত হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

পরীমনির সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ অভিযোগে চাকরি হারালেন অতিরিক্ত এসপি গোলাম সাকলায়েন

আপডেট সময় : ০৮:৩২:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬