ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেইজিং থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান গুমের শিকার পরিবারের ভাতা বরাদ্দ এই বাজেটেই প্রতিশ্রুতি মির্জা ফখরুলের হামে মৃত্যু ৭০০ ছাড়াল, বাড়ছে উদ্বেগ তিস্তা প্রকল্প বাংলাদেশের পাশে থাকার আশ্বাস চীনের: মাহদী আমিন বাংলা কিউআর চালু হলে বদলে যাবে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প ধ্বংসস্তূপে চাপা শত শত প্রাণ, উদ্ধার ২৩৫ মরদেহ চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক তিয়েনআনমেন চীনের বীরদের প্রতি শ্রদ্ধা শ্রদ্ধা প্রধানমন্ত্রীর চীনের সঙ্গে গভীরতর শিল্প অংশীদারত্বে আগ্রহী বাংলাদেশ: প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ১৩২ বার পড়া হয়েছে

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর: ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় নিযুক্ত অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) সদস্যভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে)  বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা করেন তিনি।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে মানবিক দৃষ্টিকোণ থেকে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে যাচ্ছে। তবে এ সংকট শুধু বাংলাদেশের একার নয়, এটি একটি আন্তর্জাতিক ও মানবিক সমস্যা।

তাই রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি এ বিষয়ে ওআইসিভুক্ত দেশগুলোর অব্যাহত সহযোগিতা ও কূটনৈতিক সমর্থনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে ওআইসি সদস্য দেশগুলোর পক্ষ থেকে অভিনন্দন জানান রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা। তারা বাংলাদেশের সঙ্গে বিদ্যমান সম্পর্ককে আরও গভীর ও বহুমাত্রিক করার আগ্রহ প্রকাশ করেন।

বিশেষ করে বিনিয়োগ, বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্য, টেক্সটাইল ও ওষুধ শিল্পসহ বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন প্রতিনিধিরা।

প্রধানমন্ত্রী তাদের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, মুসলিম বিশ্বের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিকভাবে অত্যন্ত ঘনিষ্ঠ ও ভ্রাতৃত্বপূর্ণ। তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর সময় থেকে ওআইসিভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সুদৃঢ় সম্পর্কের কথা স্মরণ করেন এবং আগামী দিনে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

তিনি কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বা ‘পিপল টু পিপল কন্টাক্ট’ বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। তার মতে, পারস্পরিক সাংস্কৃতিক ও সামাজিক যোগাযোগ বাড়লে মুসলিম দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

বৈঠকে সৌদি আরব, তুরস্ক, ফিলিস্তিন, আলজেরিয়া, ব্রুনাই, মিশর, ইন্দোনেশিয়া, কুয়েত, মালয়েশিয়া, মালদ্বীপ, মরক্কো, ওমান, পাকিস্তান, কাতার ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত ও হাইকমিশনাররা উপস্থিত ছিলেন। এছাড়া ইরান, ইরাক ও লিবিয়ার হেড অব মিশনও বৈঠকে অংশ নেন।

বাংলাদেশ সরকারের পক্ষে বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র সচিব মু. ফরহাদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে ওআইসি সদস্য দেশগুলোর সক্রিয় সমর্থন কামনা: প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৭:২২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬