ঢাকা ০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন: তারেক রহমান ৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায়: প্রেস সচিব জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা বেনাপোলে ১৬০০ পিচ নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ২৫টি বোয়িং কেনার চুক্তি করবে ঢাকা চট্টগ্রাম বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য, রপ্তানি বিপর্যয়ের শঙ্কা ফারজানা ফেরদৌসের কবিতা ‘আর এক পরিচ্ছেদ, সবুজের’ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা জনগণের রায়ে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে আসতে পারেন

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন: তারেক রহমান

বিশেষ প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৫ বার পড়া হয়েছে

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন: তারেক রহমান

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের মানুষের ক্ষমতার সীমার বাইরে কোনো প্রতিশ্রুতি দিতে তারা চায় না। তিনি বলেন, আমরা সবসময় বিশ্বাস করি জনগণই সব ক্ষমতার উৎস। তাই এমন কোনো প্রতিশ্রুতি দেব না, যা মানুষের সাধ্য ক্ষমতার বাইরে।

তিনি আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেবল ভোটের দিন নয়, বরং দেশের পুনর্গঠন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের নির্বাচন হিসেবে উল্লেখ করেন। রবিবার বিকেলে মিরপুর১০ এর আদর্শ সরকারি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এই বক্তব্য রাখেন। সভার আয়োজন করা হয় ঢাকা১৫ আসনের ধানের শীষ প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনের সমর্থনে।

এর আগে তিনি নিজের সংসদীয় আসন ঢাকা১৭ এলাকার ইসিবি চত্বর থেকে পথসভা শুরু করেন এবং পল্লবীতে ঢাকা১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হকের সমর্থনে অনুষ্ঠিত পথসভায়ও বক্তব্য রাখেন।

তারেক রহমান বলেন, বিএনপি নির্বাচনী ম্যানিফেস্টোতে উল্লেখ করেছে, তারা নারী মাবোনদের ক্ষমতায়ন, ছাত্র সমাজের উন্নয়ন, বেকারদের কর্মসংস্থান এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেক নারী। দেশের মেয়েদের বিনামূল্যে শিক্ষা প্রদানের জন্য প্রয়াস অব্যাহত থাকবে। ভবিষ্যতে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার জন্য প্রতিটি ঘরেফ্যামিলি কার্ডপৌঁছে দেওয়া হবে।

কর্মসংস্থান প্রসঙ্গে তিনি জানান, প্রতিটি এলাকায় অন্তত একটি ভোকেশনাল ইনস্টিটিউট গড়ে তোলা হবে, যেখানে তরুণরা ভাষা কারিগরি প্রশিক্ষণ নিয়ে নিজস্ব ব্যবসা শুরু করতে পারবে অথবা বিদেশে কর্মসংস্থান পাবে। বিদেশগামী শ্রমিকদের জন্য স্বল্প সুদে ব্যাংক ঋণ প্রদান করা হবে।

কৃষকদের কল্যাণে কৃষি কার্ড চালু করা হবে এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হবে। স্বাস্থ্যসেবা এবং অবকাঠামো উন্নয়নের জন্য গ্রামে গ্রামে হেলথ কেয়ার কর্মী নিয়োগ এবং হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এছাড়া দীর্ঘদিন ধরে স্থগিত থাকা ১০০ ফিট রাস্তার কাজ দ্রুত শুরু হবে।

তারেক রহমান বলেন, কথা একটাই, কাজ একটাই দেশকে পুনর্গঠন করতে হবে। আমাদের প্রথম শেষ ঠিকানা এই বাংলাদেশ। তিনি যারা জুলাই আন্দোলনে শহীদ বা আহত হয়েছেন, তাদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এগিয়ে চলার আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন: তারেক রহমান

আপডেট সময় : ০৮:৪১:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬