ঢাকা ০১:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:৩৫:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬ ২৮৮ বার পড়া হয়েছে

মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের: ছিবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাদারীপুরের ঘটকচরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে অটোরিকশাটি বাসের নিচে ঢুকে গেলে ঘটনাস্থলেই প্রাণ হারান তারা। নিহত সবাই অটোরিকশার যাত্রী বলে নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম জানান, বুধবার বিকেল সোয়া ৫টার দিকে সার্বিক পরিবহনের একটি বাস ও একটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় অটোরিকশাটি বাসের নিচে চাপা পড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের
মাদারীপুরে বাস অটোরিকশা সংঘর্ষ প্রাণ গেল ৬জনের: সংগ্রহ

দুর্ঘটনার পর ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অভিযোগ, এ সড়কটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ হলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বারবার প্রাণহানির ঘটনা ঘটছে। তারা দ্রুত সড়ক নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :