ঢাকা ০১:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান আসুন এবার রাষ্ট্রকে আমরা পুনর্গঠন করি’: প্রধানমন্ত্রী

 শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৮৪ বার পড়া হয়েছে

শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

বৈঠকে দেশের ব্যবসা-বাণিজ্য, শিল্পখাতের বর্তমান পরিস্থিতি, বিনিয়োগ পরিবেশ, অর্থনৈতিক চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

বৈঠকে উপস্থিত আছেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিএসআরএমের চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন ও এ কে আজাদ, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, ট্রান্সকম গ্রুপের সিইও সিমিন রহমান এবং ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির।

এ ছাড়া বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান, বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএর সভাপতি শওকত আজিজ, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, এমসিসিআইয়ের সভাপতি কামরান টি. রহমান, নিখাদ কবির, কুতুবউদ্দিন আহমেদ, ফজলুল হক, মতিন চৌধুরী, জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শিল্প ও বাণিজ্য সংগঠনের বর্তমান ও সাবেক নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

বৈঠককে ঘিরে দেশের শিল্প ও ব্যবসায়ী মহলে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আলোচনা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য বা সিদ্ধান্ত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

 শীর্ষ ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

আপডেট সময় : ০৮:১৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬