ঢাকা ১০:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দখল-ভাঙচুরে ছাড় নয়, জাইমার নিয়োগেও সম্পৃক্ততা নেই সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর সার্বিক পরিবেশ ইতিবাচক প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রাড্ডা সেন্টার গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় স্থানীয় এমপির বিরুদ্ধে তদন্ত চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী আত্মহত্যায় প্ররোচনার মামলা  মরিয়মের পরিবারের সঙ্গে আপসের দাবি, এমপি নজরুলের জামিন নামঞ্জুর  হরমুজ থেকে ৫০০ কিলোমিটার দূরে মার্কিন যুদ্ধজাহাজ, দাবি ইরানের ফুটপাতে হাঁটা পথচারীর অধিকার এটি কারও ব্যক্তিগত সম্পদ নয় সময় হলেই বাংলাদেশের প্রধানমন্ত্রীর দিল্লি সফর: দীনেশ ত্রিবেদী দুর্গাপূজার ছুটি একদিন বাড়ানোর উদ্যোগে স্বস্তির বার্তা হিন্দু সম্প্রদায়ে প্রকল্প বাস্তবায়নে বিলম্বে জবাবদিহিতা পরামর্শক ব্যয় কমানোর নির্দেশ

২০ দিনে দেশে এলো ২১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে স্বস্তির বার্তা

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৭:০৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ৩১১ বার পড়া হয়েছে

২০ দিনে দেশে এলো ২১৭ কোটি ডলারের বেশি রেমিট্যান্স, অর্থনীতিতে স্বস্তির বার্তা

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি ডিসেম্বর মাসের প্রথম ২০ দিনেই দেশে এসেছে ২১৭ কোটি ২১ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, এ সময়ে প্রতিদিন গড়ে দেশে এসেছে প্রায় ১০ কোটি ৮৬ লাখ ডলার, যা প্রবাসী আয়ে ধারাবাহিক ইতিবাচক প্রবণতার ইঙ্গিত দিচ্ছে।

রোববার (২১ ডিসেম্বর) প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে জানানো হয়, ১ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ২১৭ কোটি ২১ লাখ ৩০ হাজার ডলার। এর মধ্যে সবচেয়ে বেশি এসেছে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে–১৫৮ কোটি ১৩ লাখ ৮০ হাজার ডলার।

রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৩৭ কোটি ১৩ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে ২১ কোটি ৫২ লাখ ১০ হাজার ডলার এবং বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪২ লাখ ডলার।

সাপ্তাহিক হিসাবে দেখা যায়, ১৪ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে দেশে এসেছে ৬৬ কোটি ৪৬ লাখ ৬০ হাজার ডলার রেমিট্যান্স। এর আগের সপ্তাহে, অর্থাৎ ৭ থেকে ১৩ ডিসেম্বর সময়ে এসেছে ৮৭ কোটি ৫০ লাখ ৯০ হাজার ডলার।

আর মাসের প্রথম ছয় দিনেই প্রবাসীরা পাঠিয়েছিলেন ৬৩ কোটি ২৩ লাখ ৮০ হাজার ডলার, যা ডিসেম্বরের শুরুতেই শক্ত অবস্থান তৈরি করে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ধারাবাহিকভাবে শক্তিশালী রয়েছে। এর আগে গত নভেম্বর মাসে দেশে এসেছে ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার রেমিট্যান্স, যা চলতি ২০২৪–২৫ অর্থবছরের মধ্যে সর্বোচ্চ মাসিক প্রবাসী আয়।

অক্টোবর মাসে এই অঙ্ক ছিল ২৫৬ কোটি ৩৪ লাখ ৮০ হাজার ডলার এবং সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ৮০ হাজার ডলার। পাশাপাশি আগস্ট ও জুলাই মাসে দেশে এসেছে যথাক্রমে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং ২৪৭ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স।

সব মিলিয়ে ২০২৪–২৫ অর্থবছরজুড়ে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের ভাষ্য অনুযায়ী, এটি দেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে প্রবাসী আয় হিসেবে সর্বোচ্চ রেকর্ড।

বিশ্লেষকদের মতে, বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রবণতা বৃদ্ধি, প্রণোদনা অব্যাহত রাখা এবং বৈদেশিক শ্রমবাজারে কর্মসংস্থানের উন্নতির ফলে রেমিট্যান্স প্রবাহ শক্তিশালী হচ্ছে।

এ ধারা অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, বিনিময় হার ও সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :