ঢাকা ০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গাইডের নির্দেশনা অমান্য বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে প্রাণ হারালেন দুই পর্যটক কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড জ্বালানি তেলের দামে বড় পতন স্বস্তির আভাস তবুও কাটেনি শঙ্কা সমঝোতা স্মারক লঙ্ঘনের পর যুক্তরাষ্ট্রের নিহত ২০০ ছাড়িয়েছে: আইআরজিসি প্রকৃতি ও পরিবেশ চাঁইয়ের ফাঁদে পাঙাশ নিধন উপকূলের নদ-নদীতে মাছশূন্য ভবিষ্যতের অশনিসংকেত এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা

আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির নিথর দেহ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫ ৩৬৮ বার পড়া হয়েছে

আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির নিথর দেহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখভাগের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নিথর দেহ আজ  শুক্রবার ( ১৯ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে পৌঁছাবে। সিঙ্গাপুরে চিকিৎসার  লড়াই শেষে প্রিয় মাতৃভূমিতে ফিরছে এক প্রতিবাদী কণ্ঠ, যার স্বপ্ন ছিল অন্যায়হীন বাংলাদেশ।

এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত ডা. আব্দুল আহাদ সাংবাদিকদের জানান, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে স্থানীয় সময় বিকাল  ৩টা ৫০ মিনিটে সিঙ্গাপুর থেকে রওনা হয়ে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা রয়েছে।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। তাঁর মৃত্যুর খবরে শোকস্তব্ধ হয়ে পড়ে রাজনৈতিক অঙ্গনসহ সর্বস্তরের মানুষ।

এর আগে গত শুক্রবার ( ১৩ ডিসেম্বর)  ঢাকার বিজয়নগরের বক্স কালভার্ট রোড এলাকায় রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী সন্ত্রাসীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার আশায় সোমবার তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে তিনি চলে গেলেন না-ফেরার দেশে।

হাদির এই প্রত্যাবর্তন আনন্দের নয়, এটি প্রতিবাদের, শোকের আর দায়বদ্ধতার। তাঁর রক্ত যেন প্রশ্ন ছুড়ে দেয়-ন্যায়বিচার কবে?

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আজ সন্ধ্যায় দেশে ফিরছে হাদির নিথর দেহ

আপডেট সময় : ১১:৫৩:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫