ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশুহত্যার অভিযুক্ত বাবা-ছেলেকে ঘিরে আদিতমারীতে রণক্ষেত্র, এসপিসহ আহত ২০ ইরান-মার্কিন চুক্তি আলোচনায় তিন হাজার কোটি ডলার রাজশাহীর আম ও কালাইরুটি স্বাদে মুগ্ধ মার্কিন অতিথি   বেনজীরকে বিচারের মুখোমুখি করতে দেশে ফেরানো প্রক্রিয়া চলছে: উপদেষ্টা চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর তারল্য  সকট মোকাবিলায় ২,৫০০ কোটি টাকার ঋণ দিল বাংলাদেশ ব্যাংক  অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী  দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু অভিনেত্রীর রহস্যজনক মৃত্যু হত্যার অভিযোগে স্বামী কারাগারে ২৪ ঘণ্টার মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান শান্তিচুক্তি, ঘোষণা পাকিস্তানের

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধনের উদ্যোগ বন অধিদপ্তরের

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫ ১৭৮ বার পড়া হয়েছে

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধনের উদ্যোগ বন অধিদপ্তরের

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধনের উদ্যোগ নিয়েছে বন অধিদপ্তর। প্রকৃতি ও বন্যপ্রাণী সংরক্ষণে নাগরিক অংশগ্রহণ বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল, ঢাকা।

উদ্যোগের আওতায় বন্যপ্রাণী সংরক্ষণ, অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য প্রতিরোধ, প্রাকৃতিক আবাসস্থল পুনরুদ্ধার এবং স্থানীয় জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টিতে আগ্রহী নাগরিকদের স্বেচ্ছাসেবক হিসেবে নিবন্ধনের আহ্বান জানানো হয়েছে। নিবন্ধিত স্বেচ্ছাসেবকদের বন অধিদপ্তর প্রয়োজনীয় প্রশিক্ষণ দেবে এবং তাদের সরবরাহকৃত তথ্য সরকারি কাজে ব্যবহার করা হবে।

এ ছাড়া বন্যপ্রাণী সংরক্ষণে বিশেষ অবদান বা তথ্য সরবরাহের ক্ষেত্রে পুরস্কার প্রদানের বিষয়টিও বিবেচনায় রাখা হবে বলে জানিয়েছে অধিদপ্তর।

পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে তরুণ সমাজ ও সাধারণ জনগণকে প্রকৃতি সংরক্ষণের কাজে সম্পৃক্ত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। সরকার মনে করে, জীববৈচিত্র্যের ভারসাম্য রক্ষায় নাগরিকদের সক্রিয় অংশগ্রহণই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী নিশ্চিত করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বন্যপ্রাণী ও বন রক্ষায় স্বেচ্ছাসেবক নিবন্ধনের উদ্যোগ বন অধিদপ্তরের

আপডেট সময় : ০৭:০৭:০৮ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫