ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিষিদ্ধ আ.লীগের ৭ নেতার মৃত্যুদন্ড সম্পত্তির অর্ধেক জুলাইযোদ্ধাদের একটানে জালে ওঠে আসে ২৬ লাখ টাকার ২ হাজার ২০০টি কাঙ্খিত  ইলিশ  কৃষিপণ্যের আমদানি কমিয়ে উৎপাদন  বাড়ানোর তাগিদ  প্রধানমন্ত্রীর সংযুক্ত আরব  আমিরাতে ৪,৮০০ বাংলাদেশির ভিসা বাতিল ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট চায় বাংলাদেশ প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় সফর হওয়া উচিত হুমায়ুন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফর বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন ভিশন অগ্রাধিকার তুলে ধরবেন প্রধানমন্ত্রী হঠাৎ রামপালের এক ইউনিট বন্ধ বিদ্যুৎ উৎপাদন কমেছে অর্ধেক শেরপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ শেরপুরে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধের চালান জব্দ ‘আমেরিকানরা যোদ্ধা হলে ইরানের বীর বাহিনীর মুখোমুখি হোক’: পেজেশকিয়ান

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫ ৬১৪ বার পড়া হয়েছে

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জ জেলার বিভিন্ন স্থানে সেনাবাহিনীর বিশেষ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনা বাহিনী। শুক্রবার (২৯ আগস্ট ২০২৫) ভোর ৫টা ৩০ মিনিটে মাধবপুর আর্মি ক্যাম্পের টহল কমান্ডারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়,মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের নাজিরপুর পূর্বপাড়া ব্রিজের উপর দিয়ে মাদক পরিবহন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনা সদস্যরা বিশেষ চেকপোস্ট বসায়।

এ সময় তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি চালিয়ে দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন— মো. রমজান ফকির (২৬), পিতা: দুধ মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ এবং মো. সুজন মিয়া (২০), পিতা: মো. মধু মিয়া, গ্রাম: জালুয়াবাদ, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ।

অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে— ৯৮ বোতল ফেনসিডিল (১০০ মিলি), ৪০ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য কয়েক লক্ষ টাকা বলে জানিয়েছে সেনা সদস্যরা।

সেনাবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তারা জানান, আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এদিকে সেনাবাহিনীর এ বিশেষ অভিযানে এলাকাজুড়ে ব্যাপক সাড়া ফেলেছে । স্থানীয়রা মাদক নির্মূলে এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং নিয়মিত অভিযান চালিয়ে যাওয়ার দাবি জানিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হবিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল মাদক উদ্ধার

আপডেট সময় : ০৬:৫৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫