ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

সীমান্তে বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা জানালো এনসিপি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ২০৫ বার পড়া হয়েছে

সীমান্তে বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা জানালো এনসিপি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) লাগাতার বাংলাদেশি নাগরিক হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার এনসিপির প্রতিবাদলিপিতে এই নিন্দা জানায়।

এনসিপি বলছে, বুধবার দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাসিবুল আলম নামের একজন বাংলাদেশি যুবককে গুলি করে বিএসএফ এবং গুলিবিদ্ধ অবস্থায় যুবককে তারা তুলে নিয়ে যায়।

রাতে ভারতের কোচবিহারের একটি হাসপাতালে তিনি মারা যান। এর আগে ১১ এপ্রিল ঝিনাইদহের পলিয়ানপুর সীমান্তে ওয়াসিম হোসেন নামের এক বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা করে তার মরদেহ নদীতে ফেলে দেয় বিএসএফ।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, আন্তর্জাতিক আইন ও দ্বিপক্ষীয় সমঝোতাকে সরাসরি ভঙ্গ করে অভ্যুত্থান-পরবর্তী সময়ে সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি যুবকদের গুলি করে হত্যা করা হচ্ছে। শুধু তাই নয়, মরদেহের সঙ্গে অমানবিক আচরণ করছে বিএসএফ।

চলতি মাসেই অন্তত তিন বাংলাদেশি নাগরিক বিএসএফের হাতে শহীদ হয়েছে। কিন্তু বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্রনীতি এখন পর্যন্ত সীমান্ত হত্যা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে।

রাষ্ট্রের পক্ষ থেকে সীমান্তবর্তী সব জেলার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়েছে প্রতিবাদলিপিতে। এতে বলা হয়, অন্তর্বর্তীকালীন সরকারসহ আগামীর সব সরকারকে আহ্বান জানাই, ঢাকাকেন্দ্রিকতার বাইরে গিয়ে সীমান্তবর্তী এলাকার নাগরিকদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং সক্ষমতা বৃদ্ধিতে কর্মসূচি হাতে নিন।

সীমান্ত হত্যার মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাকে আন্তর্জাতিক আদালতে উত্থাপন করার দাবিও জানিয়েছে এনসিপি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

সীমান্তে বাংলাদেশি হত্যায় তীব্র নিন্দা জানালো এনসিপি

আপডেট সময় : ০৩:৩২:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫