ঢাকা ০৪:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উপসাগরে নতুন উত্তেজনা, ক্ষেপণাস্ত্র হামলা নিয়ে মুখোমুখি ইরান-আমিরাত বাংলাদেশ-কাতার জ্বালানি ও অর্থখাতে যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনে সম্মতি কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশুসহ ৯ বাংলাদেশির মৃত্যু পদত্যাগ করছেন পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের ভাগ্যবদলের স্বপ্নে ঘরছাড়া ভূমধ্যসাগরে সলিল সমাধি উদ্যোগ পরিবর্তনের এপ্রিল-মার্চ হচ্ছে নতুন অর্থবছর সমঝোতার মেয়াদ শেষ ইরানকে ‘সাদা পতাকা তুলে আত্মসমর্পণ’ করতে বললেন ট্রাম্প ঘুরে দাঁড়ানোর ছয় মাস “ধ্বংসস্তূপ সামলে অর্থনীতি ও রাষ্ট্রযন্ত্র পুনর্গঠনের পথে সরকার” মৎস্যজাত পণ্য রপ্তানি করে বছরে ৬ হাজার কোটি টাকার বেশি আয়: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  ফেরনোর প্রক্রিয়া ভারতের সিদ্ধান্ত : চিফ প্রসিকিউটর

আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাবার পথে ৩ ভাই নিহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫ ১৯৫ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সকাল সকালই মোটর সাইকেলযোগে বেড়িয়ে পড়েন তিন ভাই। তারা আত্মীয়য়ের বাড়িতে ঈদের পোশাক পৌছে দিতে যাচ্ছিলেন। পথে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনভাই মারা যায়।

শনিবার সকাল সাড়ে ৭টা নাগাদ পাথরঘাটা-মঠবাড়িয়া সড়কের রায়হানপুর ইউনিয়নের সোনারবাংলা নামক এলাকার দুর্ঘটনা।

জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়ায় নিজ বাড়ি থেকে মোটরসাইকেল যোগাযোগে পাথরঘাটার কেরাতপুরে আত্মীয়র বাড়িতে ঈদের পোশাক দিতে যাচ্ছিলেন তিন ভাই শুভ, শান্ত ও নাদিম।

পথে পাথরঘাটার সোনারবাংলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজিব পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী তিন ভাইয় মারা যান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

নিহতরা হচ্ছে, মঠবাড়িয়া উপজেলার টিকিকাটা ইউনিয়নের নাসির খানের ছেলে মো. নাঈমুজ্জামান শুভ, মো. শান্ত ও মো. নাদিম।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন বছর আগে তাদের আরও এক ভাই পানিতে ডুবে মারা যান। নিহতদের মধ্যে বড় ভাই শুভ ঢাকায় চাকরি করে পরিবারের খরচ বহন করতেন। এছাড়া ছোট দুই ভাই শান্ত ও নাদিম পড়াশোনা করতো।

পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, নিহত তিন ভাইয়ের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পরপরই বাসচালক ও তার সহকারী পালিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

আত্মীয়ের বাড়িতে ঈদের পোশাক দিতে যাবার পথে ৩ ভাই নিহত

আপডেট সময় : ০৩:৪৮:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ মার্চ ২০২৫