ঢাকা ০৫:৪৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রবীন্দ্রনাথের ‘বৃক্ষ বন্দনা’ অবলম্বনে আইজিসিসির আয়োজনে ‘ধরা তরু কাব্য’ পরিবেশন স্বাস্থ্যমন্ত্রীর হুশিয়ারি হয়তো আমি থাকব, আর নাহয় অনিয়ম থাকবে হাসিনা আমলে ভারতের সঙ্গে ১০১ চুক্তি দেশবিরোধী হলে বাতিল করবে ঢাকা ২৭-এ শুরু ৩৪ হাজার ৪৯৭ কোটি টাকার পদ্মা ব্যারেজের নির্মাণকাজ ইলিশের ভরা মৌসুমেও আকাল, চড়া দামে পাতে ওঠছে না জাতীয় মাছ ফের ১০৮ ডলার, বিশ্ববাজারে জ্বালানি সংকট আরও তীব্র হওয়ার শঙ্কা দু’দিনের মাথায় ফের ভরিতে ২১৫৮ টাকা কমল স্বর্ণের দাম বৈদেশিক মুদ্রা ব্যয়ে  আমদানির বিদ্যুৎ গিলছে অবৈধ ব্যাটারি অটোরিকশা জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, ক্ষতিগ্রস্ত একাধিক যুদ্ধবিমান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা

ড. ইউনূসের চীন সফরে ৮টি সমঝোতা স্মারক সই হতে পার

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চারদিনের রাষ্ট্রীয় সফরে চীন গিয়েছেন। তারই এই সফরে অন্তত ৮টি সমঝোতা স্মারক সই হতে পারে। পাশাপাশি ৪টি ঘোষণা আসতে পারে।

যার মধ্যে বেশ কয়েকটি প্রকল্পের অর্থায়নের জন্য বাংলাদেশকে প্রায় ২ বিলিয়ন ডলার ঋণ সহায়তার ঘোষণা দিতে পারে চীন। আলোচনায় থাকবে মোংলা বন্দরের আধুনিকায়নে অর্থায়নসহ আরও কয়েকটি বিষয়।

ড. ইউনূস চারদিনের রাষ্ট্রীয় সফরে বুধবার অপরাহ্নে চীনের হাইনানে পৌছেছেন। কিয়ংহাই বোয়াও বিমানবন্দরে হাইনান প্রদেশের গণ-সরকারের ভাইস গভর্নর ওয়াং জুনশো প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন চীনে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত নাজমুল ইসলাম।

এর আগে দুপুর নাগাদ প্রধান উপদেষ্টাকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি ঢাকা ত্যাগ করে।

প্রধান উপদেষ্টা হিসেবে এটিই তার প্রথম চীন সফর। ধারণা করা হচ্ছে, এই সফর উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুনভাবে সুসংহত করতে সহায়ক হবে।

ড. ইউনূস চীনের হাইনান প্রদেশে অনুষ্ঠেয় ২০২৫ সালের দ্য ব্যুরো ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ২৭ মার্চ পেনিং প্ল্যানারিতে অংশগ্রহণ করবেন। সফরের তৃতীয় দিন ২৮ মার্চ বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মুহাম্মদ ইউনূসের বৈঠকের কথা রয়েছে।

সফর বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানিয়েছেন, এই সফরে বড় চুক্তি সই হবে না। কিছু সমঝোতা স্মারক সই হতে পারে। বিশেষজ্ঞরা মনে করেছেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের সীমাবদ্ধতার কারণে বড় চুক্তির দিকে এগোনো সম্ভব নয়। এই সময়ের মধ্যে হওয়া কোনো সমঝোতা পরবর্তী সরকারগুলোর জন্য পথ সুগম করতে সাহায্য করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

ড. ইউনূসের চীন সফরে ৮টি সমঝোতা স্মারক সই হতে পার

আপডেট সময় : ০৮:০০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৬ মার্চ ২০২৫