ঢাকা ০৯:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ থামিয়ে ইসরায়েলকে গাজা পুনর্গঠনে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র! অভিযোগ অরুণাচলের আদিবাসীদের ভারতীয় ভূখণ্ডে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিস্তৃত এলাকা বিটাকের প্রশিক্ষণে বিনিয়োগের সুফল বেশি নারীদের শতভাগ কর্মসংস্থান ইতিবাচক শিল্পমন্ত্রী জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি  টাকার বাজেট পাস ভারতের উদ্বেগকে গুরুত্ব দিচ্ছে না চীন তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী ঋণনির্ভর নয়, বাংলাদেশ বিনিয়োগনির্ভর অর্থনীতির পথে আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল, এমপি হিসেবে শপথ নেওয়ার পথ বন্ধ বিটিভিতে সরাসরি সম্প্রচার: ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দুপুরে জাপানিজ রক্ষণের দুর্ভেদ্য দেয়াল ভেঙে ব্রাজিলের জয়ের হাসি নকআউটের আগে আর্জেন্টিনার স্বস্তির খবর

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নেক্ষেপ

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫ ২৩২ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক’দিন আগে মার্চ ফর খিলাফত কর্মসূচি ঘোষণা করে ঢাকার বিভিন্ন স্থানে পোস্টার সাঁটায় নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর। শুক্রবার জুমার নামাজ শেষ হওয়ার পর হিযবুত তাহরীরের ব্যানার নিয়ে একটি মিছিল বের হয়। পুলিশের বাধা অতিক্রম করে মিছিলটি পল্টন মোড় পার হয়ে বিজয়নগর মোড়ের দিকে যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

একপর্যায়ে পুলিশ লাঠিপেটা করে। মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়। মিছিলে অংশগ্রহণকারীরা অলিগলিতে ঢুকে পড়ে। কিছুক্ষণ পরে তাঁরা আবার সংগঠিত হয়ে পল্টন মোড়ের দিকে আসতে থাকে। এক পর্যায়ে পুলিশ লাঠিপেটা করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। কয়েকজনকে আটক করে পুলিশ।

কর্মসূচি ঘিরে এদিন সকাল থেকেই জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সামনে ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নেন সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশের বিভিন্ন শাখার সদস্যরা। পুরানা পল্টন, বায়তুলমোকাররম ও আশপাশ এলাকায় সেনাবাহিনী ছাড়াও র‌্যাব, পুলিশ নিরাপত্তা জোরদার করে।

চলে সেনা টহল। জননিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় নিয়ে ২০০৯ সালের ২২ অক্টোবর বাংলাদেশ সরকার হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সংগঠন হিসেবে ঘোষণা করে।

সন্ত্রাসবিরোধী আইন-২০০৯ অনুযায়ী, নিষিদ্ধ সংগঠনের যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, পোস্টার ও লিফলেট বিতরণ বা প্রচারমূলক কার্যক্রম ফৌজদারি অপরাধ। বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার উত্তরার ১১ ও ১২ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের তিন সদস্য মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১) গ্রেপ্তার করে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নিষিদ্ধঘোষিত হিযবুত তাহরীরের মিছিল, কাঁদানে গ্যাস, সাউন্ড গ্রেনেড নেক্ষেপ

আপডেট সময় : ০৩:২২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫