ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
যুদ্ধ নয়, কৌশলে চাপ: ইরানকে ঘিরে দীর্ঘমেয়াদি নৌ-অবরোধের নতুন হিসাব ঢাকাকে ‘ক্লিন–গ্রিন’ নগরী গড়তে সরকারের বহুমাত্রিক পরিকল্পনা দেশজুড়ে কালবৈশাখীর দাপট: স্বস্তির বৃষ্টি, সঙ্গে ভোগান্তি ও সতর্কতা জব্বারের বলীখেলায় ইতিহাস: হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বাঘা শরীফ উত্তরাঞ্চলে অতিবৃষ্টির শঙ্কা: সিলেট-সুনামগঞ্জে সাময়িক বন্যার পূর্বাভাস বিয়াম স্কুলে শিশুদের সঙ্গে প্রাণবন্ত সময় কাটালেন প্রধানমন্ত্রী উদ্ভাবকদের স্বীকৃতি ও সুরক্ষায় আধুনিক ব্যবস্থা গড়ে তুলছে সরকার: প্রধানমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতীতে উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৯ তম বার্ষিক সাধারণ সভা পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে সংস্কারে জোর দিচ্ছে সরকার : অর্থমন্ত্রী গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার শঙ্কা: নজরদারি বাড়িয়েছে সিটিটিসি

অভিনেত্রী সোহানা সাবা আটক

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫ ২৯১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার ঢাকার ধানমন্ডি থেকে আটক করা হয় অভিনেত্রী, সংগীত শিল্পী মেহের আফরোজ শাওনকে। এর কয়েক ঘন্টা পর একই অভিযোগে অপর অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে মাহানগর গোয়েন্দা পুলিশ। রাতেই তাকে গোয়েন্দা সদর কার্যালয়ে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার রাতে এক বার্তায় মহানগর পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ কথা জানান।

এদিন রাত ৮টা নাগাদ ধানমন্ডি থেকে অভিনেত্রী, সংগীত শিল্পী ও নির্মাতা মেহের আফরোজ শাওনকে গ্রেপ্তারের তথ্য দেয় ডিবি। এর কয়েক ঘণ্টার মধ্যেই সোহানা সাবাকে হেফাজতে নেওয়ার কথা জানায়।

অভিনেত্রী সোহানা সাবা তার ক্যারিয়ার শুরু করেন নাচের মাধ্যমে। বর্তমানে তিনি একজন অভিনয় শিল্পী হিসাবে সবার কাছে পরিচিত।

গত বছর জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আওয়ামী লীগ সরকারের দমন-পীড়নের পক্ষে অবস্থান নিয়ে আলোচনায় আসেন সাবা।

আন্দোলন চলাকালীন সময়ে সাবাসহ শিল্পীদের একাংশ হোয়াটসঅ্যাপে আলো আসবেই নামের একটি গ্রুপে আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় থাকার অভিযোগ উঠে।

আন্দোলনে সরকার পতনের মাসখানের পর ৩ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপ সংশ্লিষ্ট বার্তার কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার মুখোমুখি হন অভিনেত্রী সাবা।

বুধবার ধানমন্ডিতে ৩২ নম্বর ভবন ভাঙার পরদিন বৃহস্পতিবার দেশজুড়ে শেখ মুজিবের ভাস্কর্য ভাঙচুর ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘরে ভাঙচুর-আগুন দেওয়ার ঘটনার মধ্যে শাওন ও সাবাকে আটকের তথ্য জানায় গোয়েন্দারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

অভিনেত্রী সোহানা সাবা আটক

আপডেট সময় : ০৬:৪২:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ ফেব্রুয়ারী ২০২৫