ঢাকা ০৮:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪ ২৩৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ। সংখ্যালঘু সমস্যা মূলত রাজনৈতিক। তাই সমাধানও হতে হবে রাজনৈতিকভাবে। শনিবার ঢাকায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক একথা বলেন।

বাংলাদেশে স্থানীয় ও জাতীয় পর্যায়ে সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিতে তাদের জন্য পৃথক নির্বাচন ব্যবস্থা থাকতে হবে। শনিবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট আয়োজিত ‘বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন। তার মতে বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ।

জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব বলেন, সংখ্যালঘু নিপীড়নের কাঠগড়ায় বাংলাদেশ। ভারত-আমেরিকাসহ বিভিন্ন দেশে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে বিক্ষোভ সমাবেশ চলমান। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে সারা বিশ্বে নিন্দার ঝড় বইছে। বাংলাদেশের মান মর্যাদা, সব অর্জন সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ধূলিসাৎ।

হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ইতিহাস পেছনে ফেলে বাংলাদেশকে জঙ্গি মৌলবাদী তকমা জুড়ে দেওয়া হচ্ছে। অথচ বাংলাদেশ হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ১৯৪৬ সালের পূর্বে বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা-হাঙ্গামার তেমন কোনো নজির খুঁজে পাওয়া যায় না। রাজনৈতিক বিভাজনের কারণে ১৯৪৬ সালে কলকাতা, নোয়াখালী ও বিহারে সাম্প্রদায়িক হামলার খবর রয়েছে।

রাউন্ড টেবিল বৈঠকে আরও বলা হয়, পাকিস্তান প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানে বর্তমান বাংলাদেশকে হিন্দু শূন্য করার যে পরিকল্পনা হয় তাও রাজনৈতিক কারণে। ১৯৫০ সালে জমিদারি অধিগ্রহণ করার সঙ্গে সঙ্গে দেশের হিন্দু জমিদাররা দেশ ছেড়ে পালিয়ে যান। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায় দেশত্যাগ করে। শত্রু সম্পত্তি অর্ডিন্যান্স জারি করায় অবস্থা সম্পন্ন কৃষক শ্রেণি দেশত্যাগ শুরু করে।

ড. গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ১৯০৫ সালে মুসলিম সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করা ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার জন্য পৃথক নির্বাচন ব্যবস্থার দাবি করে। ১৯১৯ সালের ভারত শাসন আইন ও ১৯৩৫ সালের শাসন সংস্কার আইনে পৃথক নির্বাচন ব্যবস্থায় মুসলিমরা তাদের প্রতিনিধি নির্বাচন করে। ১৯৪৭ সালে ভারত ভাগ হওয়ার পর পাকিস্তানেও পৃথক নির্বাচন ব্যবস্থা বহাল থাকে।

কিন্তু ১৯৫৫ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠার দিনই হিন্দু সম্প্রদায়কে প্রতিনিধিত্ব শূন্য করার জন্য পরিকল্পনা গ্রহণ করে। আওয়ামী লীগের পাতা ফাঁদে পা দিয়ে পৃথক নির্বাচন ব্যবস্থার পরিবর্তে যৌথ নির্বাচন ব্যবস্থা মেনে নেওয়ায় সংখ্যালঘু সম্প্রদায় তাদের প্রতিনিধিত্ব হারায়। স্বাধীনতার ৫৪ বছরেও সংখ্যালঘু সম্প্রদায় প্রতিনিধিত্ব ফিরে পায়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সংখ্যালঘুদের রাজনৈতিক ঢাল হিসেবে ব্যবহার করছে আওয়ামী লীগ

আপডেট সময় : ০৭:২২:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪