ঢাকা ০৭:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

চোখের সামনে বিস্ফোরণ, অন্ধ হতে পারতেন কার্তিক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪ ২৩৫ বার পড়া হয়েছে

চোখের সামনে বিস্ফোরণ, অন্ধ হতে পারতেন কার্তিক!

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিনোদন ডেস্ক: ‘চন্দু চ্যাম্পিয়ন’ ছবিতে অভিনয় করে কার্তিক আরিয়ান প্রশংসা পেয়েছেন। এই ছবিতে স্বর্ণপদকজয়ী মুরলিকান্ত পেটকরের চরিত্রে অভিনয় করার জন্য কম কাঠখড় পোড়াননি এই অভিনেতা। ১৮ কিলোগ্রাম ওজন ঝরাতে হয়েছিলেন এই চরিত্রের জন্য। এমনকি, এই ছবিতে অভিনয় করতে গিয়ে নাকি অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারতেন তিনি। সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতা জানালেন কার্তিক।

যুদ্ধের একটি দৃশ্যের মহড়া চলছিল। মহড়ার সময়ে দৌড়চ্ছিলেন অভিনেতা। হঠাৎই একটি বিস্ফোরণ হয়। কার্তিক বলেন, “আমরা সকলে দৌড়চ্ছিলাম। ডানদিক দিয়ে দৌড়ে আমায় প্রথম দিকে যেতে হত।” নির্দিষ্ট স্থানে পৌঁছনোর সঙ্গে সঙ্গে একটি বড় বিস্ফোরণ হয়। কার্তিক জানান, তাঁর ডান চোখের সামনে সেই বিস্ফোরণ হয়েছিল। খুব ভয় পেয়ে গিয়েছিলেন তিনি।

এই বিস্ফোরণ হয়ে যাওয়ার পরেও চোখ খুলতে পারছিলেন না কার্তিক। বিস্ফোরণের জন্য ডান চোখের মধ্যে ধুলোবালি ও ছাই ঢুকে পড়ে। সৌভাগ্যবশত কোনও ধারাল বস্তু ছিল না বলে চোখে বড় আঘাত লাগেনি বলে জানান অভিনেতা। তবে এই ঘটনার পরে সঙ্গে সঙ্গে কাজ শুরু করতে পারেননি তিনি। একটু সময় বিরতি নিয়ে, চোখ ধুয়ে ও ওষুধ লাগিয়ে ফের সেই দৃশ্যের মহড়া শুরু করেছিলেন তিনি।

কবীর খান পরিচালিত ‘চন্দু চ্যাম্পিয়ন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে গত ১৪ জুন। ছবিতে কার্তিক ছাড়াও অভিনয় করেছেন বিজয় রাজ, যশপল শর্মা ও রাজপাল যাদব।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চোখের সামনে বিস্ফোরণ, অন্ধ হতে পারতেন কার্তিক!

আপডেট সময় : ১০:১৮:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুলাই ২০২৪