ঢাকা ০৮:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশের আগামীর শক্তি লুকিয়ে আছে আজকের এই ক্ষুদে কুঁড়িদের মধ্যেই: প্রধানমন্ত্রী উজানের ঢলে ভেসে গেছে কৃষকের সোনালি স্বপ্ন: সুনামগঞ্জে ২০০ কোটি টাকার ক্ষতি স্বৈরাচার পতনের পরও ষড়যন্ত্র চলমান: সতর্ক থাকার আহ্বান তারেক রহমান-এর খেলার মাঠ থেকে নদীতে: উপকূলের শিশুদের কঠিন জীবন কুষ্টিয়ায় পীর হত্যা: এজাহারভুক্ত আসামি জামায়াত কর্মী রাজীব মিস্ত্রি  গ্রেপ্তার জামায়াত মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, প্রতিষ্ঠিত সত্য: আইনমন্ত্রী গীর্জায় ঢুকে ফাদারকে বেঁধে লুট, গ্রেপ্তার ৩ দুষ্কৃতকারী হরমুজ সংকটে কোটি মানুষ দারিদ্র্যে পড়ার আশঙ্কা: জাতিসংঘ বাংলাদেশ ইস্যুতে আসাম মুখ্যমন্ত্রীর মন্তব্যে ঢাকায় ভারতীয় হাইকমিশনার তলব সেচ সংকটের পর প্লাবনে নষ্ট বোরো : দ্বিমুখী আঘাতে বিপর্যস্ত কৃষি

মৌসুমী মুখার্জী পাল’র কবিতা ‘তোমার তুমি’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩ ৪২৪ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তোমার জন্য

চাঁদ ছুয়েছে জোৎস্নাবাড়ি,

আমার ঘরে আসেনা চাঁদ

তার সাথে মোর ঝগড়া আড়ি।

তোমার জন্য

তারার আলো দূর আকাশে,

আমার কত কাছের মানুষ

তারার পাশেই শূণ্যে ভাসে।

তোমার জন্য

পাহাড় নামায় ঝর্ণা ধারা

সেই তুমি টার স্পর্শে আজও

আমার মনে ফল্গুধারা।

তোমার জন্য

সাগর ঢেউয়ে উথালপাতাল

আমার মনেও ঢেউ দিয়ে

রোজ করছো মাতাল।

তোমার জন্য

রোজ সকালে রবির আলো

নতুন করে প্রতিক্ষণে

তোমায় ভীষণ বাসছি ভালো।

তোমার জন্য

বউ কথা কও গাছের ডালে

বসছে এসে মিষ্টি সুরে

গান শোনাতে রোজ সকালে।

তোমার জন্য

সেদিন ভোরে ফুলের মেলা

ভালোবাসার নতুন খোঁজে

ছোট্ট হয়ে সেই তুমিটা করছ খেলা।

তোমার জন্য

চাঁদ তারা আর ফুল পাখিরা

আনতে পারে অজস্র সুখ

একনিমেষে মুছিয়ে সকল অশ্রুধারা।

তোমার জন্য

সবার প্রথম সবার শেষে

সেই তুমি কে ভালো রেখো

তুমি ই ভীষণ ভালোবেসে।

 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

মৌসুমী মুখার্জী পাল’র কবিতা ‘তোমার তুমি’

আপডেট সময় : ০৯:১০:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩

তোমার জন্য

চাঁদ ছুয়েছে জোৎস্নাবাড়ি,

আমার ঘরে আসেনা চাঁদ

তার সাথে মোর ঝগড়া আড়ি।

তোমার জন্য

তারার আলো দূর আকাশে,

আমার কত কাছের মানুষ

তারার পাশেই শূণ্যে ভাসে।

তোমার জন্য

পাহাড় নামায় ঝর্ণা ধারা

সেই তুমি টার স্পর্শে আজও

আমার মনে ফল্গুধারা।

তোমার জন্য

সাগর ঢেউয়ে উথালপাতাল

আমার মনেও ঢেউ দিয়ে

রোজ করছো মাতাল।

তোমার জন্য

রোজ সকালে রবির আলো

নতুন করে প্রতিক্ষণে

তোমায় ভীষণ বাসছি ভালো।

তোমার জন্য

বউ কথা কও গাছের ডালে

বসছে এসে মিষ্টি সুরে

গান শোনাতে রোজ সকালে।

তোমার জন্য

সেদিন ভোরে ফুলের মেলা

ভালোবাসার নতুন খোঁজে

ছোট্ট হয়ে সেই তুমিটা করছ খেলা।

তোমার জন্য

চাঁদ তারা আর ফুল পাখিরা

আনতে পারে অজস্র সুখ

একনিমেষে মুছিয়ে সকল অশ্রুধারা।

তোমার জন্য

সবার প্রথম সবার শেষে

সেই তুমি কে ভালো রেখো

তুমি ই ভীষণ ভালোবেসে।