ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢলনের চাপে আমচাষি, কেজিভিত্তিক বেচাকেনার সিদ্ধান্তেও মিলছে না সুফল বাজেটে বিশেষ বরাদ্দ: শিগগিরই জারি হচ্ছে নবম পে-স্কেলের গেজেট পুশইন বিতর্ক, কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ প্রথম বাজেটেই জনগণের আস্থা জয়ের বার্তা নতুন সরকারের ১০০ কোটির প্রথম নায়িকা, বিয়ের পরই রুপালি পর্দা থেকে বিদায়, এখন কোথায় আসিন? টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, ১৫ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প: ইরানে হামলা হলে পাশে থাকবে না ওয়াশিংটন ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৩৫, বাস্তুচ্যুত প্রায় ১০ হাজার পরিবার নতুন টোল বসানোর পরিকল্পনা: হরমুজ প্রণালি পুনরায় খুলতে যাচ্ছে ইরান-ওমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক সহযোগিতা জোরদারে একমত বাংলাদেশ-রাশিয়া

Saree with banana fiber : কলা গাছের তন্তু দিয়ে শাড়ি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩ ৬০৮ বার পড়া হয়েছে

কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছবি: সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আরও শাড়ি বানিয়ে রফতানির নির্দেশনা শেখ হাসিনা

ভয়েস ডিজিটাল ডেস্ক

বাংলাদেশের এই প্রথম বারের মতো কলা গাছের তন্তু দিয়ে শাড়ি তৈরি করা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলা গাছের তন্তু (আঁশ) থেকে মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহারের তিনটি শাড়ি তৈরি করেছেন।

পাশাপাশি পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

কলাগাছের তন্তু থেকে তৈরি শাড়ি উপহার দেওয়া হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছবি: সংগ্রহ

কলা গাছের তন্তু দিয়ে তৈরি শাড়ি উপহার দেওয়া হলো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। সোমবার বান্দরবানের জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন সরকারপ্রধানের কাছে।

এই শাড়ি তৈরির বিষয়টিকে সফলতা হিসেবে উল্লেখ করে সারাদেশে মানুষকে কলা গাছ লাগাতে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি এর থেকে আরও শাড়ি বানিয়ে রফতানির নির্দেশনা দেন শেখ হাসিনা।

মন্ত্রিপরিষদের বৈঠক শেষে বিকালে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি আরও জানান, ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং সার্বিক অবস্থা মনিটরিং করছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

Saree with banana fiber : কলা গাছের তন্তু দিয়ে শাড়ি

আপডেট সময় : ০৯:৪৬:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩