ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রকৌশলীর বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী বাংলাদেশের রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন মন্ত্রিসভায় নতুন পাঁচজন, কে কোন মন্ত্রণালয় পেলেন রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রিসভায় ৬ নতুন মুখ ৯ মাস পর মধ্যপ্রাচ্য থেকে বিদায় নিল ইরান যুদ্ধে অংশ নেওয়া মার্কিন বিমানবাহী রণতরি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা সংগ্রামের মাঠ পেরিয়ে বঙ্গভবনে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল শপথ  সন্ধ্যায় মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন  করে চারজন

সুদানে সংঘর্ষ, বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে গুলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩ ২৩৩ বার পড়া হয়েছে

ক্ষমতার দ্বন্দ্বে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অনলাইন ডেস্ক

সুদানে ক্ষমতার দ্বন্দ্বে দুই বাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে। সংঘাতপূর্ণ সুদান থেকে বাংলাদেশিদের ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সুদানে বিবাদমান দুই বাহিনীর গোলাগুলিতে খার্তুমের বাংলাদেশ দূতাবাস আক্রান্ত হয়েছে। একই সঙ্গে সেখানের বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের বাসায়ও গুলির আঘাত হেনেছে।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের ফলে খার্তুমের বাংলাদেশ দূতাবাসের মধ্যে মেশিনগানের গুলি ঢুকে পড়েছে। একই সঙ্গে সেখানে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদের বাসায়ও গুলি এসে পড়েছে।

খার্তুমের পরিস্থিতির অবনতি হওয়ায় ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জাজিরা প্রদেশের মাদানি শহরে অবস্থান করছেন। তিনি সেখান থেকে বাংলাদেশিদের নিরাপদে অন্যত্র সরিয়ে নিতে কাজ করছেন।

সুদানে বর্তমানে প্রায় দেড় হাজার বাংলাদেশি নাগরিক রয়েছেন। তবে পাঁচ শতাধিক নাগরিক ফিরতে দূতাবাসে আবেদন জানিয়েছেন। ফিরতে আগ্রহীদের তালিকা করা হচ্ছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টোকিও সফররত পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ফেসবুক বার্তায় বলেন, সুদানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপদে অন্য দেশের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। খার্তুমে বাংলাদেশ দূতাবাস এরই মধ্যে এই বার্তা সেখানে অবস্থানরত বাংলাদেশিদের মধ্যে প্রচার শুরু করেছে।

প্রতিমন্ত্রী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির ওপর নির্ভর করবে, কিভাবে কোন পদ্ধতিতে তারা যাত্রা করবেন। সবাইকে দূতাবাসের নির্দেশনা মেনে নিবন্ধন এবং প্রয়োজনীয় কাজ করার অনুরোধ করছি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের সুদানে বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ না করার অনুরোধ জানান। কারণ হিসেবে তিনি বলেন, দূতাবাসের সবাই ব্যস্ত। নিরাপত্তার জন্য সুদান থেকে বাংলাদেশিদের বের করে আনার সম্ভাব্য পথ সম্পর্কে তথ্য জানানোর পক্ষেও তিনি যুক্তি দেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদানে সংঘর্ষ, বাংলাদেশ দূতাবাস ও রাষ্ট্রদূতের বাসভবনে গুলি

আপডেট সময় : ০৯:০২:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩