ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

অরণ্যে কাজুবাদাম চাষে কৃষকের স্বপ্ন পূরন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩ ৪২৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অপ্রচলিত কৃষিপণ্যটি রপ্তানির সম্ভাবনা

বিশ্বে ৩৫ লাখ টন কাজুবাদাম উৎপাদন হয়। আফ্রিকার দেশগুলোতে প্রায় ১২ লাখ টন, ভারতে ৭ লাখ ৪৬ হাজার টন

ভিয়েতমানে ৪ লাখ টনের মতো কাজুবাদাম উৎপাদিত হয়। সেখানে বাংলাদেশে উৎপাদন মাত্র ২ হাজার টনের কাছাকাছি

অনলাইন ডেস্ক

পার্বত্য অঞ্চল চাষাবাদে এমনিতেই পিছিয়ে। প্রকৃতির সঙ্গে রীতিমত সংগ্রাম করেই জীবন এগিয়ে নিচ্ছেন পাহাড়ি জনগোষ্ঠী। এখন লালমাটির রাঙ্গামাটির পাহাড়েই ফলছে অপ্রচলিত কৃষিপণ্য কাজুবাদাম। পার্বত্য জেলা বান্দরবান, রাঙ্গামাটি ও খাগড়াছাড়িতে কাজুবাদামের চাষাবাদ বাড়ছে। দেশে ও বিদেশে কাজুবাদামের ব্যাপক চাহিদা থাকায় গত কয়েক বছরে বেশ কয়েকটি কাজুবাদাম প্রক্রিয়াজাত কারখানা গড়ে উঠেছে।

পরিকল্পনা অনুযায়ী আবাদ এবং প্রক্রিয়াজাত কারখানা গড়ে তোলা হলে কাজুবাদাম রপ্তানির সম্ভাবনা রয়েছে। কাজুবাদামে প্রোটিন এবং বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ, সেই সঙ্গে ঔষধি গুণাগুণ থাকায় বিশ্ববাজারে এর ব্যাপক চাহিদা রয়েছে।

পাহাড়ে কাজুবাদাম চাষ ছবি সংগ্রহ

কৃষি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বিগত তিন বছরের ব্যবধানে কাজুবাদামের ফলন ৯১ দশমিক ৪৭ শতাংশ বেড়ে ৮৮০ টন দাঁড়িয়েছে। ২০১৯ সালে ৯৬২ টন কাজুবাদামের উৎপাদন ছিল এবং ২০২২ সালে তা বেড়ে ১ হাজার ৮৪২ টনে পৌঁছে। তিন পার্বত্য জেলার মধ্যে বান্দরবানে সবচেয়ে বেশি কাজুবাদামের চাষ হয়। দ্বিতীয় রাঙ্গামাটি ও খাগড়াছড়ি।

কাজুবাদাম চাষের জন্য যে রকম মাটি, তাপমাত্রা ও বৃষ্টি দরকার, তার উপযুক্ত পরিবেশ রয়েছে পাহাড়ি এলাকায়। দেশের অন্যান্য পাহাড়ি এলাকার মাটিও কাজুবাদাম চাষের অনুকূলে।

বর্তমানে বিশ্বে ৩৫ লাখ টন কাজুবাদাম উৎপাদন হয়। এরমধ্যে আফ্রিকার দেশগুলোতে প্রায় ১২ লাখ টন, ভারতে ৭ লাখ ৪৬ হাজার টন, ভিয়েতমানে ৪ লাখ টনের মতো কাজুবাদাম উৎপাদিত হয়। সেখানে বাংলাদেশে উৎপাদন মাত্র ২ হাজার টনের কাছাকাছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

অরণ্যে কাজুবাদাম চাষে কৃষকের স্বপ্ন পূরন

আপডেট সময় : ১০:৩৮:২৫ পূর্বাহ্ন, রবিবার, ৯ এপ্রিল ২০২৩