ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এখনও ডিজেলে লোকসান লিটারে ৭০ টাকা : রিজভী জ্বালানি তেলের দাম বাড়ায় নিত্যপণ্যে তেমন প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী প্রাণিসম্পদ খাতকে এগিয়ে নিতে বিজ্ঞানীদের ভূমিকা গুরুত্বপূর্ণ: মৎস্যমন্ত্রী বাণিজ্য ভারসাম্য রক্ষায় ভারতকে পণ্য আমদানি বাড়ানোর তাগিদ জাতিসংঘে জিয়া পরিবার বাংলাদেশের কণ্ঠস্বরের চার দশকের পথচলা জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি   কিলোমিটার প্রতি বাসভাড়া বাড়ল ১৭ পয়সা দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ, এমপি গাজী নজরুল ৪ দিনের রিমান্ডে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ট্রাক ভাড়া বেড়েছে ৫ থেকে ৮ হাজার টাকা আন্তর্জাতিক অপরাধ আদালতের ওপর ব্যাপক নিষেধাজ্ঞার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ৮১তম জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

১০৬ বছর বয়সে মডেল হয়ে নজির গড়লেন, ট্যাটুশিল্পী মারিয়া

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৫:৪৭ অপরাহ্ন, শনিবার, ১ এপ্রিল ২০২৩ ২৫৩ বার পড়া হয়েছে

ট্যাটু শিল্পী অপো ওয়াং-ওড : ছবি সংগ্রহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিনটির সবচেয়ে

বেশি বয়সী মডেল ট্যাটুশিল্পী মারিয়া ওগে

 

অনলাইন ডেস্ক

সম্ভবত এখনও পর্যন্ত মডেল হিসাবে তিনিই সবচেয়ে বয়সী নারী। বয়স ১০৬, পেশায় ট্যাটু শিল্পী। নাম অপো ওয়াং-ওডকে। কিশোর বয়স থেকে বাবার কাছ থেকে বিশেষ ধরনের ট্যাটু আঁকা শেখেন। প্রবীণ এই ট্যাটুশিল্পী মারিয়া ওগে নামেও পরিচিত।

ভোগ ফিলিপাইন এপ্রিল সংখ্যার প্রচ্ছদের মডেল হিসেবে এবার স্থান পেয়েছে, ১০৬ বছর বয়সী ট্যাটু শিল্পী অপো ওয়াং-ওডকে। তিনিই এখন পর্যন্ত আন্তর্জাতিক লাইফস্টাইল ম্যাগাজিনটির সবচেয়ে বেশি বয়সী মডেল।

রাজধানী ম্যানিলা থেকে ১৫ ঘণ্টার দূরের পথ কলিঙ্গ প্রদেশে বুসকালানের পাহাড়ি এক গ্রামে অপো ওয়াং-ওডের বসবাস। তাকে ফিললিপাইনের প্রাচীনতম মাম্বাবাটোক তথা ঐতিহ্যবাহী কলিঙ্গ ট্যাটু শিল্পী হিসাবে বিবেচনা করা হয়।

অপো ওয়াং-ওড বাঁশের কঞ্চি, পোমেলো গাছের কাঁটা, পানি এবং কয়লা ব্যবহার করে ট্যাটু আঁকেন।

সামাজিক মাধ্যমে ফিলিপাইন ভোগের পক্ষ থেকে বলা হয়েছে, ওয়াং-ওড নিজ প্রজন্মের শেষ মাম্বাবটোক। বুসকালানে এসেছেন এমন হাজার হাজার মানুষের শরীরে তিনি কলিঙ্গ উপজাতির শক্তি, সাহসিকতা ও সৌন্দর্যের প্রতীক এঁকেছেন।

পরবর্তী বংশধরদের মধ্যে সৃজনশীল এই কর্মকাণ্ড ছড়িয়ে দিতে গত কয়েক বছর ধরে অপো ওয়াং-ওড তার নাতনি এলিয়াং উইগান এবং গ্রেস পালিকাসকে ট্যাটু আঁকা প্রশিক্ষণ দিচ্ছেন।

২০১৭ সালে সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে অপো ওয়াং-ওড বলেছিলেন, আমার বন্ধুরা যারা ট্যাটু করেছিল তারা সবাই মারা গেছে। আমিই একমাত্র যে এখনও ট্যাটু করছি। কিন্তু আমি এই ঐতিহ্যটি শেষ হয়ে যাবে ভেবে ভীত নই। কারণ আমি পরবর্তী ট্যাটু মাস্টারদের প্রশিক্ষণ দিচ্ছি।

তিনি আরও বলেন, যতদিন মানুষ ট্যাটু করতে আসবে ততদিন এই ঐতিহ্য টিকে থাকবে।

ভোগ ফিলিপাইনের এডিটর-ইন-চিফ বিয়া ভালদেস বলেছেন, আমরা অনুভব করেছি যে তিনিই আমাদের ফিলিপিনো সংস্কৃতি, আদর্শের প্রতিনিধিত্ব করছেন। এ কারণে সবার সম্মতিতে অপো ওয়াং-ওডকে প্রচ্ছদের মডেল নির্বাচিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য