ঢাকা ০২:০২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশের স্বার্থে বিরোধী দলের সঙ্গে আলোচনায় প্রস্তুত সরকার: তারেক রহমান সোনার ভরিতে ৩২৬৫ ও রুপার ভরিতে ৩৫০ টাকা কমলো জাতীয় মহিলা পার্টির আহ্বায়ক নুরুন নাহার বেগম সদস্য সচিব জেসমীন নূর প্রিয়াংকা পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন প্রথম দফায় ১৫২ আসনে ভোটগ্রহণ চলছে যুক্তরাষ্ট্র-ইরান অবরোধে অচলাবস্থা, আলোচনায় চাপ বাড়াচ্ছে পাকিস্তান হরমুজে নৌ-সংঘাত: ইরানের হামলায় তিন জাহাজ ক্ষতিগ্রস্ত, আটক দুটি ১০ বছর পর তনু হত্যা রহস্যে অগ্রগতি, সাবেক সেনা সদস্য রিমান্ডে পাচারের অর্থ উদ্ধারে ১০ দেশের সঙ্গে চুক্তি প্রক্রিয়াধীন: সংসদে প্রধানমন্ত্রী ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ভাণ্ডারে টান: প্যাট্রিয়ট ও থাডের অর্ধেক প্রায় শেষ ভারত-শাসিত কাশ্মীরে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক গোঁসাই পরব

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩ ৩১৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ড. বিরাজলক্ষী ঘোষ

যে জন প্রেমের ভাব জানেনা
তার সঙ্গে নাই লেনা দেনা,
খাঁটি সোনা ছাড়িয়া যে নেয়
নকল সোনা,
সে জন সোনা চেনেনা।

গোঁসাই শব্দের অর্থ আধ্যাত্মিক, গুরু বা প্রভু হিসাবে মান্য করে বাউল সম্প্রদায়। ভাবজগতের বাসিন্দারা একে অপরের সঙ্গে বিনিসূতোয় গাঁথা মালার মতো আধ্যাত্মিক সম্পর্ককে যুগ যুগ ধরে লালন করে আসছেন।

আবার ভাষাবিদ দের মতে বাউল শব্দটি এসেছে সংস্কৃত শব্দ ব্যাকুল বা বাতুল থেকে। এর অর্থ পাগল বা উদাসী মানুষ। মনের মানুষের সন্ধানে তাঁরা সদাই বিভোর।

“যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে,
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না”

আসলে তিনি কোনো প্রেমিক বা প্রেমিকার সন্ধান করেন না করেন দেহ হীন কামনা হীন এক আত্মার।

আর তাই গান
“তোমার ভেতর বসত করে কয়জনা
ও মন জান না..”

বাউলের উদ্ভব কাল সম্পর্কে সঠিক করে কিছু বলা সম্ভব নয়।গবেষক সংকলক ড. উপেন্দ্রনাথ ভট্টাচার্য মনে করেন পাল যুগের চারশো বছর ধরে বাউল ধর্ম বাংলাদেশের প্রধান ও প্রকাশ্য ধর্ম ছিল।সেই অর্থে আনুমানিক দশম শতাব্দীতে বাউল ধর্মের উদ্ভব ঘটে যা ছিল চর্যাগীতির সময় কাল।সময় অতিক্রান্ত হতে হতে টা শ্রেণী বিশেষের মধ্যে আবদ্ধ হয়ে যায়।সপ্তদশ শতকে পুনরায় বাউলের পূর্ণ আত্মপ্রকাশ লক্ষ্য করা যায়।

১৭০০ শতকের কাছাকাছি হিন্দু মুসলমান ,ফকির বৈষ্ণবের মিলিত ধর্মরূপে সারা বাংলায় বাউল সঙ্গীত ও ধর্মের প্রসার ঘটে।তবে বাউল ধর্মের কথা গান সবই মুখে মুখে গুরু শিষ্য পরম্পরায় বাহিত হওয়ায় এর কোনো লিখিত তথ্য প্রমাণ পাওয়া যায় না।

বাউল শব্দটির উল্লেখ পাওয়া যায় পাওয়া যায় মালাধর বসুর ‘ শ্রীকৃষ্ণবিজয় ‘ বৃন্দাবন দাসের ‘চৈতন্য ভাগবৎ’ ,কৃষ্ণদাস কবিরাজের ‘ শ্রীচৈতন্যচরিতামৃত ‘ কাব্যের মধ্য লীলায় একটা পঙক্তিতে (২১/১২৪) শ্রীচৈতন্যদেব প্রসঙ্গক্রমে

বলছেন –
” আমি তো বাউল, আন করতে আন করি।
কৃষ্ণের মাধুর্য্য স্রোতে আমি যাই বহি ।”
কিন্তু বর্তমান সমাজের প্রেক্ষিতে বাউল দর্শন তত্ত্ব বোঝা কতটা জরুরী?আসলে এ রকম সাধনা যা দিয়ে নিজেকে চেনা সম্ভব।নিজেকে না চিনলে আমরা অপরকে চিনব কিভাবে?তার সঙ্গে এই দর্শন যেন পথ দেখায়

“ভুলি ভেদাভেদ জ্ঞান
হও সব আগুয়ান
হবে জয় “-

এর মধ্য দিয়ে যে মিলনের সুর বহে যায় তাতে জাত – পাত, ধর্ম – সম্প্রদায়,উচ্চ নীচ, ধনী – দরিদ্র মিলেমিশে একাকার হয়ে যায়।মানুষের ভিতরের এই অমৃতময় মহা মানুষটিকে চয়ন করতেই হুগলী জেলার অন্তর্গত আরামবাগে আয়োজিত হয়েছে আন্তর্জাতিক গোঁসাই পরব ও বাউল ফকির উৎসব।এসেছেন দেশ বিদেশের বহু উজ্জ্বল মুখ।প্রকাশ হয়েছে
‘ গোঁসাই কথা ‘ নামে গ্রন্থ খানি।

ড. বিরাজলক্ষী ঘোষ, শেখ মো: শামীম

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আন্তর্জাতিক গোঁসাই পরব

আপডেট সময় : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ১০ ফেব্রুয়ারী ২০২৩