ঢাকা ০৯:০১ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে ঢাকা-নয়াদিল্লির নতুন প্রত্যাশা খুব দ্রুত বিশ্ববাজারে কমবে জ্বালানি তেলের দাম: ট্রাম্প ইসরায়েলে বহুমুখী হামলার প্রস্তুতি, মিত্রদের একজোট করছে ইরান এলএনজি সংরক্ষণ ও গ্যাসে রূপান্তরে বিনিয়োগে আগ্রহী যুক্তরাষ্ট্র নিউ মেক্সিকো’র নাম পরিবর্তন করে নিউ আমেরিকা রাখার প্রস্তাব ট্রাম্পের রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট : প্রধানমন্ত্রী সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী অবৈধ ব্যাটারিচালিত অটো নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গঙ্গার পানির ন্যায্য হিস্যা নিশ্চিতের আহ্বান জনপ্রশাসন উপদেষ্টার ডেঙ্গুর ভয়াবহ ছোবল একদিনে রেকর্ড ১,৫৫৮ ভর্তি, মৃত্যু ৪ বাংলাদেশ-ভারত সম্পর্ক সুদৃঢ় করতে সাংস্কৃতিক আদান-প্রদানে গুরুত্ব

Shankar :  বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্করের জামিন নাকচ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩ ৩২১ বার পড়া হয়েছে

শঙ্কর মিশ্রের দাবি, প্রায় ঘুমন্ত অবস্থায় থাকায় এই ঘটনা সম্পর্কে কিছু মনে নেই : ছবি পিটিআই

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘আদালতে দিল্লি পুলিশরে দাবি, এই মামলার তদন্তে প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এই মুহূর্তে শঙ্করকে জামিন দেওয়া হলে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন তিনি’

অনলাইন ডেস্ক

এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে এক বয়স্ক মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্কর মিশ্রর জামিনের আবেদন নাকচ করল দিল্লির পটীয়ালা হাউস কোর্ট।

বুধবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোমল গর্গের এজলাসে শঙ্করের জামিনের আবেদন করেছিল তার আইনজীবী মনু শর্মা। আইনজীবীর দাবি, ‘যৌন ইচ্ছায় প্যান্টের চেন খোলেননি আমার মক্কেল। বরং মত্ত হয়ে পড়েছিলেন।’ শঙ্করের আইনজীবীর দাবি, অভিযোগকারিণীর শালীনতা নষ্ট করাও শঙ্করের উদ্দেশ্য ছিল না। তার মক্কেল স্বেচ্ছায় পুলিশি তদন্তে সব রকমের সহযোগিতা করছেন বলেও দাবি আইনজীবীর।

শঙ্করের জামিনের আবেদনের বিরোধিতা করে দিল্লি পুলিশ। তাদের দাবি, এই মামলার তদন্তে প্রাথমিক স্তরে রয়েছে। ফলে এই মুহূর্তে শঙ্করকে জামিন দেওয়া হলে অভিযোগকারিণীকে প্রভাবিত করতে পারেন। দিল্লি পুলিশের আইনজীবী আদালতে জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত ১৬৪ জনের বয়ান রেকর্ড করা হয়েছে।

শীঘ্রই আরও কয়েক জনের বয়ান নেওয়া হবে। দু’পক্ষের বক্তব্য শোনার পর শঙ্করের জামিনের বিষয়ে নির্দেশ স্থগিত রেখেছিলেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। পরে তিনি সেই আবেদন খারিজ করেন।

প্রসঙ্গত, ২৬ নভেম্বর নিউ ইয়র্ক থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে মত্ত অবস্থায় বয়স্ক মহিলা সহযাত্রীর গায়ে মূত্রত্যাগ করেছেন বলে বহুজাতিক সংস্থার কর্তা শঙ্করের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। এয়ার ইন্ডিয়ার কাছে মহিলার অভিযোগের ভিত্তিতে ৪ জানুয়ারি শঙ্করের বিরুদ্ধে এফআইআর করে দিল্লি পুলিশ। এর পর শনিবার তাকে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Shankar :  বিমানে মহিলা যাত্রীর গায়ে প্রস্রাবকাণ্ডে অভিযুক্ত শঙ্করের জামিন নাকচ

আপডেট সময় : ০৯:৪১:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ জানুয়ারী ২০২৩