ঢাকা ০১:০১ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এলএনজি টার্মিনাল সচলে আরও পাঁচ দিন দেশজুড়ে গ্যাস সংকট তীব্র, বাসা-বাড়ি, শিল্প ও যানবাহনে চরম ভোগান্তি পরিবেশের মারাত্মক প্রভাবে হুমকির মুখে সুন্দরবন সশস্ত্র বাহিনীকে দলীয় হাতিয়ার হতে দেওয়া হবে না বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান ভারতের ঐতিহাসিক বৌদ্ধ তীর্থস্থান সারনাথ স্বামীর নির্যাতন বরিশালে আওয়ামী লীগ নেত্রীর আত্মহত্যা রোববার বঙ্গভবন ছাড়ছেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৫৪ অনুচ্ছেদ মেনে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি: স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর পদত্যাগপত্রে যা লিখেন রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন আপনারা যেমন শুনেছেন, আমিও তেমনই শুনেছি  স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে যাচ্ছেন, জোরালো হচ্ছে রাজনৈতিক আলোচনা

Chin gang-Abdul Momen meeting : ঢাকায় ছিন গ্যাংক-আবদুল মোমেন বৈঠক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩ ৩৪৭ বার পড়া হয়েছে

বিমানবন্দরের চীনের বিদেশমন্ত্রী ছিন গ্যাংয়কে স্বাগত জানানবিমানবন্দরের চীনের বিদেশমন্ত্রী ছিন গ্যাংয়কে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন : ছবি বিদেশ মন্ত্রকের সৌজন্যে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিনিধি, ঢাকা

ঢাকায় বৈঠক করলেন চীনের বিদেশমন্ত্রী ছিন গ্যাংক ও বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের ভিভিআইপি লাউঞ্জে বৈঠককালে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের দেওয়ার কথা থাকলেও দীর্ঘদিনে সেই সুবিধা পাচ্ছে না বাংলাদেশি ব্যবসায়ীরা। এ নিয়ে বেইজিংয়ের ঘোষণা চায় ঢাকা।

পদ্মাসেতুসহ বাংলাদেশের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে চীনের সহযোগিতা, চীনের প্রেসিডেন্ট সি পিংয়ের বাংলাদেশ সফরের সময় অর্থ সহায়তার বেশ কিছু চুক্তি সই হলে তা বাস্তবায়ন হয়নি, রোহিঙ্গাসহ একাধিক ইস্যু নিয়ে কথা বৈঠকে আলোচনা হয় দুই বিদেশমন্ত্রী। এসময় দুই বিদেশমন্ত্রী ঢাকা-চীন সফরের আমন্ত্রণ জানানো হয়।

ইথিওপিয়াসহ আফ্রিকার পাঁচটি দেশ সফরে যাওয়ার পথে চীনের বিদেশমন্ত্রী মঙ্গলবার ভোররাত দুইটা নাগাদ ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রাবিরতি করেন। চীনের নতুন বিদেশমন্ত্রী ছিন গ্যাংকে বিমানবন্দরে স্বাগত জানান ড. এ কে আব্দুল মোমেন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে চীনের বিদেশমন্ত্রী ছিন গ্যাংয়ের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মোমেন : ছবি বিদেশ মন্ত্রকের সৌজন্যে

সম্প্রতি চীনের বিদেশমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন যুক্তরাষ্ট্রে চীনের সাবেক রাষ্ট্রদূত ছিন গ্যাং। বৈঠক শেষে রাত ২টা ৫০ মিনিটে আফ্রিকার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন ছিন গ্যাং। বৈঠক শেষে ড. মোমেন সাংবাদিকদের বলেন, আমরা এক চায়নায় বিশ্বাস করি। এটা আমাদের মূলনীতি। এটা আমাদের বিদেশনীতি। আমাদের সবাইকে নিয়েই চলতে হয়। সুতরাং আমরা চীনকে টাইম টু টাইম সাপোর্ট দেবো। ড. মোমেন বলেন, বাংলাদেশকে করোনাভাইরাসের টিকা দেওয়ায় চীনকে ধন্যবাদ জানানো হয়েছে।

এর আগে চীনের সাবেক বিদেশমন্ত্রী ওয়াং উয়ি ২০১৭ সালের জানুয়ারিতে আফ্রিকা যাওয়ার পথে ঢাকায় কয়েক ঘণ্টার যাত্রাবিরতি করেছিলেন। সেবার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছিলেন বাংলাদেশের সাবেক বিদেশসচিব মো. শহীদুল হক।

২০১৬ সালের অক্টোবরে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের ঐতিহাসিক সফরের পর সেবার ঢাকায় যাত্রাবিরতি করেছিলেন চীনের তৎকালীন বিদেশমন্ত্রী। সেসময় চীনের প্রেসিডেন্টের সফরে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের বিষয়ে আলোচনা করেছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

Chin gang-Abdul Momen meeting : ঢাকায় ছিন গ্যাংক-আবদুল মোমেন বৈঠক

আপডেট সময় : ০৯:৩৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ জানুয়ারী ২০২৩