ঢাকা ১২:১০ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ভারতের হাসপাতালে ভয়াবহ আগুন, ৩ নবজাতকের মৃত্যু পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমায়ুন কবির ও শামা ওবায়েদের দায়িত্ব বণ্টন ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান মার্কিন নিষেধাজ্ঞার হুমকির জবাবে তেল রপ্তানি বন্ধের হুঁশিয়ারি ইরানের জবানবন্দি গ্রহণে গুরুতর ত্রুটি ১৬ বছর পর উচ্চ আদালতের পদক্ষেপ বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মানুষের সঙ্গে সরকারের সম্পর্ক দৃঢ় করাই তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব : তথ্যমন্ত্রী নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুড়িগঙ্গায় বর্ণাঢ্য নৌকা বাইচ ঐতিহ্যের রঙে মুখর রাজধানী

সীমান্ত সুরক্ষায় আইন পাস চীনের

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১ ২৮৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছবি: সংগৃহীত

সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন আইন পাস করেছে চীন। পাশ করা স্থলসীমান্ত আইন আগামী বছরের প্রথম দিক থেকে কার্যকর হবে। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ফিন্যানশিয়াল এক্সপ্রেস।

এ আইনে বলা হয়েছে, যুদ্ধ কিংবা সশস্ত্র সংঘাত সৃষ্টির আশঙ্কা দেখা দিলে চীন তার সীমান্ত বন্ধ করে দিতে পারবে। ভৌগোলিক সার্বভৌমত্ব এবং স্থল সীমান্ত নিরাপত্তা সুরক্ষায় দেশ কার্যকর পদক্ষেপ নেবে বলে আইনে বলা হয়েছে।

সীমান্তের বাইরে থেকে যাতে চীনে প্রাণঘাতী করোনাভাইরাসের অনুপ্রবেশ ঘটতে না পারে তা নিশ্চিত করার জন্য চীন চেষ্টা চালাচ্ছে। নতুন এই আইন তার অংশ হতে পারে।

তবে সীমান্ত নিরাপত্তা ব্যবস্থাপনার বিষয়ে এ আইনে বিশেষ কোনো পরিবর্তন আনা হয়নি। এতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং সামরিক পুলিশ সীমান্তে আগ্রাসন, অনুপ্রবেশ কিংবা যেকোনো উস্কানি মোকাবেলার জন্য দায়িত্ব পালন করবে।

ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে, তখন এই নতুন আইন পাস করল বেইজিং।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সীমান্ত সুরক্ষায় আইন পাস চীনের

আপডেট সময় : ০৯:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১