ঢাকা ০৮:০৩ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪০২, দুর্ঘটনার শীর্ষে মোটরসাইকেল মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার ছিনতাই বাজেট অধিবেশন ৯ জুলাই পর্যন্ত চলবে, চারদিন দুই বেলা বসবে সংসদ সন্তানহারা পরিবারকে ৮০ লাখ টাকা: প্রশাসনিক তৎপরতায় দায় স্বীকারে বাধ্য আদ-দ্বীন রামিসা হত্যা মামলার রায়, ন্যায়বিচার প্রতিষ্ঠায় রাষ্ট্রের দৃঢ় অবস্থান বজ্রপাত দেশের বিভিন্ন জেলায় ১১ জনের প্রাণহানি এটি বাংলাদেশের ও গণতন্ত্রের জয় সভাপতি নির্বাচিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী ব্যস্ত হওয়ার কিছু নেই, জাতিসংঘের সভাপতি পদে জয়ী হয়ে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী হাদি হত্যাকাণ্ড নিয়ে বক্তব্যের জেরে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতার বিরুদ্ধে মামলা আদ-দ্বীনে  ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতালের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চুক্তি সম্পাদনে আগ্রহী সার্বিয়ার

ভয়েস রিপোর্ট, ঢাকা
  • আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১ ৩৭১ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সার্বিয়ার বিদেশ, বাণিজ্য ও শ্রমমন্ত্রীর সঙ্গে বৈঠক ড. এ কে আবদুল মোমেনের

বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের সাথে সার্বিয়ার বেলগ্রেডে সেদেশের পররাষ্ট্রমন্ত্রী নিকোলা সেলাকোভিচ (Nikola Selaković), শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ড. দারিজা কিসিক টেপাভসেভিচ (Dr. Darija Kisic Tepavcevic) এবং বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রী টাটজানা মেটিকের (Tatjana Matic) পৃথক বৈঠক অনুষ্ঠিত হয়। বেলগ্রেডে অনুষ্ঠিত ন্যামের বিশেষ বৈঠক চলাকালে সাইড লাইনে এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

গত ১৩ অক্টোবর ড. মোমেন সার্বিয়ার বিদেশ মন্ত্রীর সঙ্গে বৈঠকে উল্লেখ করেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রদত্ত বৈদেশিক নীতির অংশ হিসেবেই বাংলাদেশ জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করছে। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী ইউরোপের অন্যতম প্রথম দেশ হিসেবে সাবেক যুগোস্লাভিয়ার ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ড. মোমেন । দুই বন্ধু

রাষ্ট্রের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে দু’দেশের সম্পর্ক উন্নয়নের ওপর জোর দেন বাংলাদেশের বিদেশমন্ত্রী। এ বিষয়ে তিনি বাংলাদেশ ও সার্বিয়ার মধ্যে ফরেন অফিস কনসালটেশন (Foreign Office Consultations) অনুষ্ঠানের প্রস্তাব করেন এবং সার্বিয়ার বিদেশ মন্ত্রী প্রস্তাবকে স্বাগত জানান। শুক্রবার বিদেশমন্ত্রক এক সংবাদ বার্তায় এতথ্য জানায়।

তাতে আরও বলা হয়, উভয় বিদেশমন্ত্রী দু’দেশের কূটনৈতিক ও সরকারি পাসপোর্টধারীদের ভিসাবিহীন যাতায়াত এবং প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে প্রক্রিয়াধীন সমঝোতা স্মারক দুটি দ্রুতই স্বাক্ষরের তাগিদ ছাড়াও দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপনের বিষয়েও আলোচনা করেন।

ড. মোমেন বাংলাদেশে অবস্থানরত মিয়ানমারের জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর সেদেশে প্রত্যাবাসনের বিষয়ে সার্বিয়ার সহযোগিতা প্রত্যাশা করেন। সার্বিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে বৈঠককালে বাংলাদেশের জনশক্তিকে সার্বিয়ার অবকাঠামো খাতে কাজে লাগানোর

সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ড. মোমেন। এসময় ড. মোমেন উল্লেখ করেন, বাংলাদেশের অত্যন্ত পরিশ্রমী জনশক্তি মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর বিভিন্ন দেশে অবকাঠামো উন্নয়নে ভূমিকা রাখছে। এদেশের দক্ষ জনশক্তির অভিজ্ঞতা থেকে সার্বিয়া,  বিশেষ করে তাদের অবকাঠামো,

স্বাস্থ্য ও পর্যটনখাত অনেক বেশি লাভবান হতে পারে। সার্বিয়ার শ্রমমন্ত্রী ড. মোমেনের এই প্রস্তাবকে স্বাগত জানিয়ে শ্রম ও কর্মসংস্থান ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা চুক্তি সম্পাদনের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

এসময় তাদের আলোচনায় আর্থ-সামাজিক বিষয় স্থান পায়। বাংলাদেশের বিভিন্নক্ষেত্রে অভাবনীয় সাফল্য, বিশেষ করে নারীর ক্ষমতায়ন ও নারী শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নয়নে রাজনৈতিক নেতৃত্বের দৃঢ় ভূমিকার উচ্ছ্বসিত প্রশংসা করেন সার্বিয়ার শ্রমমন্ত্রী।

এর আগে ১১ অক্টোবর সার্বিয়ার বাণিজ্য, পর্যটন ও টেলিযোগাযোগ মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে ড. মোমেন বাংলাদেশকে অপার সম্ভাবনার দেশ (a land of opportunity) হিসেবে উল্লেখ করে বলেন, দু’দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তিনি বিদেশি

বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশের উদার বিনিয়োগ নীতির বিষয় সার্বিয়ার বাণিজ্য মন্ত্রীকে অবহিত করেন। তিনি সার্বিয়ার বাণিজ্য প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এছাড়া সার্বিয়ার বিদেশ, বাণিজ্য ও শ্রমমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের বিদেশ মন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ থেকে জনশক্তি নিতে চুক্তি সম্পাদনে আগ্রহী সার্বিয়ার

আপডেট সময় : ০৬:৫৯:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অক্টোবর ২০২১