৭ নারী প্রার্থীর বিশাল জয়: সংসদে নারীর শক্তিশালী প্রত্যাবর্তন
- আপডেট সময় : ১১:৪৮:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দীর্ঘ ২০ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠনের পথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ২৯৯টি আসনের মধ্যে বেসরকারি ফলাফলে এখন পর্যন্ত ১৮১টি আসনে জয় পেয়েছে দলটির ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীরা।
এই বিজয়ের ভেতরে বিশেষভাবে আলোচনায় এসেছে নারী প্রার্থীদের সাফল্য। বিএনপি থেকে ছয়জন নারী প্রার্থী বিপুল ভোটে নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত ব্যারিস্টার রুমিন ফারহানা। সব মিলিয়ে সাত নারী প্রার্থীর এ জয় নতুন এক রাজনৈতিক বার্তা দিচ্ছে।
বিজয়ী নারী প্রার্থীরা:
-
মানিকগঞ্জ-৩: আফরোজা খান রিতা
-
ঝালকাঠি-2: ইসরাত সুলতানা ইলেন ভুট্টো
-
সিলেট-২: তাহসিনা রুশদীর লুনা
-
ফরিদপুর-২: শামা ওবায়েদ
-
ফরিদপুর-৩: নায়াব ইউসুফ কামাল
-
নাটোর-১: ফারজানা শারমিন পুতুল
-
ব্রাহ্মণবাড়িয়া-২: ব্যারিস্টার রুমিন ফারহানা (স্বতন্ত্র)
-

৭ নারী প্রার্থীর বিশাল জয়: সংসদে নারীর শক্তিশালী প্রত্যাবর্তন
দীর্ঘদিন ধরে পুরুষপ্রধান রাজনীতির বাস্তবতায় নারীদের অংশগ্রহণ অনেক সময়ই সীমিত ছিল। তবে এবারের নির্বাচনে সরাসরি ভোটে একাধিক নারী প্রার্থীর বিজয় সংসদে নারীর সক্রিয় উপস্থিতি আরও জোরদার করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
নীতিনির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ বৃদ্ধি পেলে শিক্ষা, স্বাস্থ্য, নারী-শিশু অধিকার ও সামাজিক নিরাপত্তা ইস্যুতে আরও কার্যকর ও সংবেদনশীল নীতিমালা প্রণয়ন সম্ভব হবে—এমন প্রত্যাশাও তৈরি হয়েছে।
সব মিলিয়ে, এই সাত নারীর জয় কেবল ব্যক্তিগত সাফল্য নয়; এটি বাংলাদেশের রাজনীতিতে নারী নেতৃত্বের শক্ত অবস্থান ও ভবিষ্যৎ সম্ভাবনার প্রতীক হিসেবেই দেখা হচ্ছে।


















