৫ টি স্বর্ণের বারসহ এক পাচারকারীকে গ্রেফতার করেছে বিজিবি
- আপডেট সময় : ০৫:৩২:০১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ২৯ বার পড়া হয়েছে
ভারতে পাচারকালে যশোর থেকে ৫টি স্বর্ণের বারসহ আবদুর রউফ নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত স্বর্ণের মূল্য এক কোটি ৩০ লাখ টাকা। যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) তরফে জানানো হয়, একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতোয়ালী থানাধীন দরগাহ ফিলিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে আবদুর রউফকে গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় উক্ত স্বর্ণের বারগুলো পাওয়া যায় যা, আটককৃত আসামীকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ঢাকা থেকে যশোর ও ঝিকরগাছা হয়ে ভারতে পাচার করার উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিল।
সে আরো জানায় ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারীদের নিকট হতে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিল। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- (১) আব্দুর রউফ (৪২), পিতা- মৃত আবুল হোসেন, গ্রাম-লাউতারা, ডাকঘর-রামপুর, থানা-শার্শা, জেলা-যশোর।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, কিছু দিন যাবত বাংলাদেশ হতে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। উক্ত স্বর্ণসহ পাচারকারী আটকের নিমিত্তে বিজিবি‘র আভিযানিক কার্যক্রম ও চেষ্টা অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করতে সক্ষম হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।










