ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে মানুষের ভাগ্যের পরিবর্তনের দিন: তারেক রহমান ৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায়: প্রেস সচিব জামায়াত আমিরের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়েছেন নারী নেত্রীরা বেনাপোলে ১৬০০ পিচ নিষিদ্ধ ট্যাবলেটসহ ভারতীয় ট্রাকচালক আটক নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র ২৫টি বোয়িং কেনার চুক্তি করবে ঢাকা চট্টগ্রাম বন্দরে আটকে আছে ৮ হাজার কোটি টাকার পণ্য, রপ্তানি বিপর্যয়ের শঙ্কা ফারজানা ফেরদৌসের কবিতা ‘আর এক পরিচ্ছেদ, সবুজের’ দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করছে সরকার: শফিকুল আলম ইজারা প্রক্রিয়া বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা জনগণের রায়ে শেখ হাসিনার সন্তানরাও রাজনীতিতে আসতে পারেন

৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায়: প্রেস সচিব

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারি : ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন গণভোটকে কেন্দ্র করে দেশের প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্রে গোয়েন্দা নজরদারি চালানো হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রযুক্তিগত সহায়তা নিরাপত্তাব্যবস্থা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ মাত্রায় রাখা হয়েছে। শুধু প্রকাশ্য নিরাপত্তা নয়, প্রযুক্তিগত সহায়তাও সর্বোচ্চ মাত্রায় ব্যবহার করা হচ্ছে।

শফিকুল আলম জানান, অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় এবার বেশি সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া গোয়েন্দা সংস্থাগুলোও মাঠে সক্রিয় থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।

তিনি বলেন, মূল লক্ষ্য হলো দ্রুত প্রতিক্রিয়া, শান্তি প্রতিষ্ঠা পুনরুদ্ধার নিশ্চিত করা, যাতে ভোটাররা নিরাপদে ভোট দিতে পারেন। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ শান্তিপূর্ণ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এবারের নির্বাচন উৎসবমুখর হবে।

প্রেস সচিব আরও জানান, এত বিস্তৃত নিরাপত্তা প্রযুক্তিগত প্রস্তুতির মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ গ্রহণযোগ্য হবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

৪৩ হাজার ভোটকেন্দ্র গোয়েন্দা নজরদারির আওতায়: প্রেস সচিব

আপডেট সময় : ০৮:৩৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬