ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

১৬ জন উদীয়মান লেগ স্পিনারদের টিপস দিলেন মুশতাক

ক্রীড়া প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪ ২১৭ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্বাচিত ১৬ জন উদীয়মান লেগ-স্পিনারদের টিপস দিয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ পাকিস্তানের মুশতাক আহমেদ।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট বিভাগ সারা দেশ থেকে এ ১৬ জন উদীয়মান স্পিনার বাছাই করেছে।বিশ্বের সর্বকালের সেরা লেগ স্পিনার হিসাবে পরিচিত পাকিস্তানের সাবেক খেলোয়াড় মুশতাক।

বিসিবি ডেভেলপমেন্ট ম্যানেজার আবু এমাম মোহাম্মদ কাওসার বলেন, ‘আজ যেহেতু জাতীয় দলের হয়ে কোন ব্যস্ততা ছিলো না, তাই মুশতাককে পাওয়া গিয়েছে। আমরা এই সুযোগটি কাজে লাগিয়েছি।’

তিনি আরও বলেন, ‘উদীয়মান লেগ স্পিনারদের সাথে সময় কাটিয়ে তাদের মূল্যবান পরামর্শ দিয়েছেন মুশতাক।’পাকিস্তানের স্পিন কোচ শহীদ মাহমুদের অধীনে তৃণমূল পর্যায় থেকে লেগ স্পিনার খুঁজেছে বিসিবি। প্রাথমিকভাবে ৮০ জন স্পিনার বাছাই করা হয়। এরপর নিবিড় পর্যবেক্ষণের পর মোট ২০ জন স্পিনারকে চূড়ান্ত করা হয়।

২০ জনের মধ্যে মোট ১৬ স্পিনার আজ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত ছিলেন এবং একটি বিশেষ ক্যাম্পে মুশতাকের সাথে সময় কাটান তারা।

কাওসার আরও বলেন, ‘আজ ২০ জনের মধ্যে ১৬ জন স্পিনার উপস্থিত ছিলেন। তারা শহীদ মাহমুদের ক্যাম্পে থাকবেন। সুযোগ পেলে মুশতাক বাচ্চাদের সাথে সময় কাটাবেন এবং তার মূল্যবান পরামর্শ দিবেন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

১৬ জন উদীয়মান লেগ স্পিনারদের টিপস দিলেন মুশতাক

আপডেট সময় : ১১:১৯:৩৪ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪