ঢাকা ০৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

হামলাকারীর ছবি লামিয়ার মোবাইলে, নেপথ্যে মামি

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫ ২৯৮ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন লামিয়া। তিনি প্রয়াত নায়িকা দিতি ও নায়ক সোহেল চৌধুরী মেয়ে। শনিবার ফেসবুক পোস্টে দিয়ে লামিয়া চৌধুরী এই অভিযোগ করেন। শনিবার বলেন, তার মামি বিএনপির নেতাকর্মীদের নিয়ে লামিয়ার ওপর হামলার চালায়।

জানা গেছে, সোনারগাঁ পৌরসভা এলাকায় অভিনেত্রী দিতিদের বসতবাড়ি। সেখানে তার ভাই ও বোনরা বসবাস করেন। তাদের বসতবাড়ি ও আশপাশের সম্পত্তি নিয়ে দিতির সঙ্গে তার ভাই টিপুর বেশ কয়েক বছর ধরে দ্বন্দ্ব চলছিল। দিতির ভাই টিপুর মৃত্যুর পর তার স্ত্রী প্রীতি কয়েক দফা জমি দখলের চেষ্টা চালিয়ে ব্যর্থ হন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে টিপুর স্ত্রী স্থানীয় বিএনপির ১০-১২ জন নেতাকর্মীকে নিয়ে ফের জমি দখলের চেষ্টা চালান। সেসময় দিতির আরেক ভাই আনোয়ার, বোন ও লামিয়া বাধা দেন। এ সময় দখলদাররা লামিয়ার গাড়িতে হামলা চালিয়ে কাচ ভেঙে ফেলে। একপর্যায়ে ধস্তাধস্তিতে লামিয়ার পায়ে ইটের আঘাত লাগে।

শনিবার সংবাদ সম্মেলনে নিজের ওপর হামলাকারীদের ছবি দেখান লামিয়া। লামিয়া তার ফোনে হামলাকারীর ছবি দেখান। তাদের পরিচয় না জানলেও এই ব্যক্তিরা তার ওপর হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেন তিনি।

বিএনপি নেতাকর্মীদের দ্বারা হামলার সত্যতা জানতে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। ঘটনা জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ সার্কেল) আসিফ ইমাম জানান, আমি হামলার ঘটনা জানার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। হামলার ঘটনায় ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হামলাকারীর ছবি লামিয়ার মোবাইলে, নেপথ্যে মামি

আপডেট সময় : ০৮:২৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫