ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

হাদির হত্যাকাণ্ড: ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন শনাক্ত

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫ ১৭০ বার পড়া হয়েছে

শরিফ ওসমান হাদি অটোরিকশায় যাওয়ার সময় দুইজন মোটরসাইকেলে এসে তাকে লক্ষ্য করে গুলি করে/ফাইল ছবি

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব বিশ্লেষণে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে সিআইডি। বিভিন্ন আইনশৃঙ্খলা ও গোয়েন্দা সংস্থা থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রাথমিকভাবে এই তথ্য উঠে এসেছে। এ ঘটনায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় অর্থ পাচার সংক্রান্ত অনুসন্ধান কার্যক্রমও শুরু হয়েছে।

সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব রোববার (২১ ডিসেম্বর) জানান, মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ এখনো গ্রেফতার না হলেও তার পরিবারের সদস্যসহ একাধিক সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় উদ্ধার বিভিন্ন ব্যাংকের চেকবই পর্যালোচনার মাধ্যমে দেখা গেছে, অভিযুক্ত ও তার সংশ্লিষ্ট ব্যক্তিদের চেকবইয়ে উল্লেখিত চূড়ান্ত লেনদেনের মোট মূল্য প্রায় ২১৮ কোটি টাকা। তবে প্রাথমিক বিশ্লেষণে এর মধ্যে ১২৭ কোটি টাকার বেশি লেনদেন অস্বাভাবিক এবং এটি মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসী কার্যক্রমের অর্থায়নের সঙ্গে সম্পৃক্ত হতে পারে।

তিনি আরও জানান, সিআইডি ইতিমধ্যেই মানি লন্ডারিং সংক্রান্ত পৃথক অনুসন্ধান শুরু করেছে এবং সংশ্লিষ্ট বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার জন্য প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছে। একই সঙ্গে, অর্থ সরবরাহকারী ব্যক্তি ও প্রতিষ্ঠান চিহ্নিত করতে তদন্ত অব্যাহত রয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরিকল্পনা, অর্থায়ন ও অস্ত্র সরবরাহে কোনো সংঘবদ্ধ নেটওয়ার্ক সক্রিয় ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

সিআইডি নিশ্চিত করেছে, মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা এবং পুরো অপরাধচক্র উন্মোচনে সংস্থার অভিযান ও তদন্ত অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

হাদির হত্যাকাণ্ড: ফয়সালসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবের ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন শনাক্ত

আপডেট সময় : ০৮:৩৩:১৩ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫