ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সাপের পেটের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ১৬০ বার পড়া হয়েছে

সাপের পেটের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস আন্তর্জাতিক ডেস্ক: অজগরের পেটের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল ইন্দোনেশিয়ায়। বুধবার সাপের পেট কেটে ওই মহিলার দেহ উদ্ধার হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর। এই নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

পুলিশ সূত্রে খবর, ঘটনাটি মধ্য ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলায়েসি প্রদেশের সিতেবা গ্রামে। মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন সিরিয়াতি নামে বছর ছত্রিশের ওই মহিলা। অসুস্থ সন্তানের জন্য সকালে ওষুধ কিনতে বেরিয়ে নিখোঁজ হয়ে যান তিনি। দুপুর গড়িয়ে গেলেও না ফেরায় পরিবারের সদস্যরা তার সন্ধানে তল্লাশি শুরু করেন। সিরিয়াতির স্বামী আদিয়ান্সার দাবি, বাড়ি থেকে ৫০০ মিটার দূরে স্ত্রীর চপ্পল এবং পোশাক পড়ে থাকতে দেখা গিয়েছিল। এর পরই সন্দেহ হয় তাদের।

মহিলার স্বামী আরও জানিয়েছেন, জঙ্গলের ভিতরে ঢুকতেই ১০ মিটারের মধ্যে একটি অজগরকে দেখতে পান। সাপটির পেট বেশ ফোলা ছিল। তার পরই তিনি গ্রামবাসীদের ডেকে আনেন। সাপটিকে ধরে সেটির পেট চিরে ফেলা হয়। তখনই সেটির পেটের ভিতর থেকে মহিলার দেহ উদ্ধার হয়। গত মাসেই এই দক্ষিণ সুলায়েসিতে অজগরের পেটের ভিতর থেকে এক মহিলার দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার কেশ কাটতে না কাটতেই আবারও এক মহিলার দেহ উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাপের পেটের ভিতর থেকে উদ্ধার মহিলার দেহ

আপডেট সময় : ১০:২৬:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪