ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

সাদিক অ্যাগ্রোতে দুদকের অভিযান, মিলল ব্রাহমা জাতের গরু

নিজস্ব প্রতিনিধি, ঢাকা
  • আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২২৭ বার পড়া হয়েছে

সাদিক অ্যাগ্রোতে দুদকের অভিযান, মিলল ব্রাহমা জাতের গরু

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সাভারে সাদিক অ্যাগ্রোতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। খামারটিতে ব্রাহমা জাতের ৩টি গাভি ও ব্রাহমা জাতের মতো ৭টি বাছুরের সন্ধান পাওয়া গেছে।এসব গরু-বাছুর ব্রাহমা জাতের কি না নিশ্চিত হতে কেন্দ্রীয় গো-প্রজনন কেন্দ্রে পাঠানোর প্রক্রিয়া চলছে।এ সময় দাফতরিক কাজে ব্যবহৃত তিনটি খাতা জব্দ করা হয়।

সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার সাদেক অ্যাগ্রো ফার্মে সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এর আগে সাভারের জাতীয় গো প্রজনন ও দুগ্ধ খামারেও অভিযান চালায় দলটি।

অভিযানে নেতৃত্বদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদ জানান, এখানে অভিযানের সময় ১০টি ব্রাহামা গরুর সন্ধান পাওয়া গেছে এবং আলোচিত ১৫ লাখ টাকা মূল্যের সেই ছাগলটিও খুঁজে পেয়েছেন তারা। এছাড়া এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে, সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আর যেহেতু ব্রাহামা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ, সেহেতু এ গরুগুলোর ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

এ সময় ফার্মের দায়িত্ব থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, আমি মাত্র কিছুদিন হলো এখানে এসেছি। আমি এই খামার সম্পর্কে খুব বেশি কিছু জানি না। বর্তমানে আমার আন্ডারে ৩০ জন শ্রমিক এখানে কাজ করছে। এখানে আড়াইশোটি গরু আর ১২টি উট রয়েছে। আজ এখানে দুদকের লোকজন এসেছে। তারা এসে সবকিছু দেখে কিছু খাতা জব্দ করেছে এবং এখানে গরুগুলো সব দেখে গেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদিক অ্যাগ্রোতে দুদকের অভিযান, মিলল ব্রাহমা জাতের গরু

আপডেট সময় : ০৮:৫৭:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪