শিগগিরই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেবে পুলিশ: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৬:৪৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬ ১২ বার পড়া হয়েছে
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানিয়েছেন, খুব শিগগিরই পুলিশের আরও ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগ দেওয়া হবে। তিনি বলেন, পুলিশের জনবল বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র মিললে এই নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।
তিনি আরও জানান, এ ছাড়া এসআই ও পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে এএসপি নিয়োগও নেওয়া হবে, যা যথাসময়ে জানানো হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সারাদেশে জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটি পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য পরিকল্পনা গ্রহণ এবং তা অনুযায়ী কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।
এছাড়া, পুলিশের ১৮০টি শূন্য সার্জেন্ট পদে দ্রুত নিয়োগের জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে। এসব পদে নিয়োগ যথাযথ পরীক্ষার মাধ্যমে শিগগিরই সম্পন্ন হবে।









