ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির কুয়েতে তিন মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত, কারণ জানাল যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের ‘নাম্বার ওয়ান প্রায়োরিটি’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী একুশে পদকপ্রাপ্ত কবি জাহানারা আরজু আর নেই

শাহবাগ থেকে ফার্মগেট ব্লকেড

ভয়েস ডিজিটাল ডেস্ক
  • আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪ ২০৯ বার পড়া হয়েছে
ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দ্বিতীয় দিনের মতো শাহবাগ মোড় ব্লক করে বিক্ষোভ দেখাচ্ছে কোটা আন্দোলনকারীরা। সরকারি চাকরির সব গ্রেডে যৌক্তিক পর্যায়ে কোটা সংস্কারের দাবিতে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা ১০ মিনিট থেকেই শিক্ষার্থীরা বিভিন্ন মোড় অবরোধ করে সেখানে অবস্থান নিতে শুরু করেন।

শিক্ষার্থীরা প্রথমে শাহবাগ, সেখান থেকে বিভিন্ন দলে ভাগ হয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, বাংলামোটর মোড়, কারওয়ান বাজার মোড়, মৎস্য ভবন, ফার্মগেট মোড় অবরোধ করেন।

বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বিকেল ৫টায় ফার্মগেট মোড় অবরোধ করেন। এসময় ফার্মগেটের সঙ্গে সংযুক্ত সবগুলো সড়কে যান চলাচল বন্ধ যায়। পুলিশের বাধা উপেক্ষা করে ফার্মগেটের কনকর্ড টাওয়ারের পাশে শিক্ষার্থীরা অবস্থান নেয়।

শাহবাগ মোড় অবরোধ

পূর্বঘোষিত বাংলা ব্লকেড কর্মসূচির অংশ হিসেবে বিকাল সাড়ে ৪টার দিকে তারা ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ব্লক করেন।

এদিন বেলা পৌনে ৪টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে মধুর ক্যান্টিন, হল পাড়া, ভিসি চত্বর, রাজু ভাস্কর্য হয়ে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান নেয়।

ফার্মগেটে অবস্থান নেওয়া তিতুমীর কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী খারাপ ব্যবহার করেছে বলে খবর আসে। পরে বিজয় একাত্তর হলের শিক্ষার্থীরা সেদিকে অগ্রসর হন। একটি অংশ মৎস ভবন ও একটি অংশ বাংলা মোটর ও ইন্টার-কন্টিনেন্টালের মোড়ের দিকে অগ্রসর হয়ে সেখানে অবস্থান নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

শাহবাগ থেকে ফার্মগেট ব্লকেড

আপডেট সময় : ০৬:০৭:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪