সংবাদ শিরোনাম ::
শারমিন জাহানের কবিতা ‘ভালোবাসার সংজ্ঞা’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০৪:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
একটু কথা বলার মারাত্মক তৃষ্ণায়,
হৃদয়ের আঙ্গিনা ফেঁটে যতোই চৌচির হোক।
একটু কাছে পাবার প্রচন্ড তৃষ্ণায়,
অবুঝ মনটা যতোই আঁকুপাঁকু করুক;
শপথ ভাঙার নিঃশব্দ আর্তচিৎকার,
সারা পৃথিবী জুড়ে নিঃসঙ্গতার ভয়ার্ত হাহাকার;
উপেক্ষা আর অবহেলার দারুণ দুঃসময়
প্রতিনিয়ত ভালোবাসার নতুন সংজ্ঞা শেখায়।
নতুন বসন্তের বাহারী রঙ্গীন ফুলেরা নতুন উন্মাদনায়,
যতোই ফুটুক আর সাজুক রূপ আর সুগন্ধের পসরায়।
তবুও একাকীত্বের প্রাচীর ঘেরা বিষন্ন বকুল,
কাশফুলের বিরহের তীব্রতায় ভীষণ আচ্ছন্ন।
জোছনার মায়াবী রূপ ক্রমশই ফিকে হয়ে আসে।
নিষ্ঠুরতম বাস্তবতার কঠিন ছোবল আর আঘাতে
বিদগ্ধ জীবনের পাঠশালায় নতুন দুয়ারে
ভালোবাসার সংজ্ঞা মিশে একাকার হয়ে যায়।।

















