ঢাকা ০৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বেনাপোল পুটখালী সীমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৩০ কেজি গাঁজা উদ্ধার শিগগির ঢাকার সক্রিয় চাঁদাবাজদের পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন, জ্বালানি বাজারে অস্থিরতা, তেলের দাম লাগামছাড়া চাউলের দাম বৃদ্ধির খবরে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে প্রথানমন্ত্রীর নির্দেশ জুলাই সনদ বাস্তবায়ন আদেশ ও গণভোট অধ্যাদেশ কেন অবৈধ নয় জানতে চেয়ে হাই কোর্টের রুল সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি নির্দেশনা দূতাবাসের ঈদযাত্রা ঘিরে অগ্রিম টিকিট বিক্রি শুরু, টার্মিনাল ও স্টেশনে ভিড় দুবাই ছাড়তে ধনকুবেরদের হুড়োহুড়ি, প্রাইভেট জেটের ভাড়া কয়েক গুণ বৃদ্ধি দ্বিপাক্ষিক বাণিজ্যে গতি আনতে একমত ঢাকা-দিল্লি চাঁদাবাজি-ছিনতাই দমনে জিরো টলারেন্স: মাঠ পর্যায়ে কঠোর বার্তা আইজিপির

যেখানে ৪ হাজার বছর ধরে আগুন জ্বলছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩ ৪৬৮ বার পড়া হয়েছে

আজারবাইজানের এবশেরন উপদ্বীপে চার হাজার বছর ধরে আগুন জ্বলছে : টুইটার থেকে

ভয়েস একাত্তর অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভয়েস ডিজিটাল ডেস্ক

টানা চার হাজার বছর ধরে আগুন জ্বলছে এখানে। এমনকি বৃষ্টি, ঝড় ও তুষারপাতেও নেভেনি আগুন ।

কথাগুলো বলছিলেন পর্যটকদের গাইড আলিয়েভা রাহিলা। যেখানকার আগুনের কথা তিনি বলছিলেন, তা আজারবাইজানের এবশেরন উপদ্বীপে। এর নাম ‘ইয়েনার দাগ’।

ইয়েনার দাগের অর্থ ‘পাহাড়ের জ্বলন্ত পাদদেশ’। আক্ষরিক অর্থেই সেখানে পাহাড়ের পাদদেশে আগুন জ্বলছে। আগুন জ্বলছে প্রাকৃতিক গ্যাসের কারণে। সেখান অনবরত গ্যাসের সরবরাহ রয়েছে। আজারবাইজানের ভূমির তলদেশ থেকেই সেখানে গ্যাস আসে।

বিখ্যাত ইতালিয়ান পরিব্রাজক মার্কো পোলো এ নিয়ে ১৩ শতকে লিখেছিলেন। এরপর বিভিন্ন সময় বণিকেরা এই খবর সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছিলেন। মূলত এই জ্বলন্ত অগ্নিকুণ্ডের কারণেই আজারবাইজানকে ‘ল্যান্ড অব ফায়ার’ হিসেবে খ্যাতি পেয়েছে।

এক সময় আজারবাইজানে বিভিন্ন এলাকায় আগুন জ্বলত। প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার ছিল দেশটি। তবে কূপ খনন করে গ্যাস তুলে নেওয়ায় অন্যান্য জায়গার আগুনগুলো নিভে গেছে। তবে ইয়েনার দাগে আগুন এখনো জ্বলছে।

ইয়েনার দাগেই পর্যটকের গাইড হিসেবে কাজ করেন রাহিলা। রাহিলার মতে, এখানে যেসব পর্যটক আসেন, তারা সবচেয়ে বেশি মজা পান যখন তুষারপাত হয়। এ ছাড়া সেখানকার রাতের দৃশ্যও মুগ্ধকর।

কারণ, তুষারখণ্ড ইয়েনার দাগে পড়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। অর্থাৎ জ্বলন্ত ওই জায়গায় কোনো কিছু পড়ারই সুযোগ পায় না। সিএনএন

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

যেখানে ৪ হাজার বছর ধরে আগুন জ্বলছে

আপডেট সময় : ১০:১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ জুন ২০২৩