মিজোরামে ৬০০ মিয়ানমার সেনার প্রবেশ
- আপডেট সময় : ০৮:২৭:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪ ২৮৫ বার পড়া হয়েছে
ভিসা ছাড়া ভারতে প্রবেশ নিষিদ্ধ মিয়ানমার নাগরিকের
তিনমাসে মিজোরামে ৬০০ মিয়ানমার সেনার প্রবেশ
মিয়ানমারের সেনাদের প্রবেশ ঠেকাতে কঠোর হচ্ছে ভারত
ভয়েস ডিজিটাল ডেস্ক
মিয়ানমারের জান্তা ও বিদ্রোহী বাহিনীর লড়াইয়ে বিদ্রোহীদের কাছে কোণঠাসা হয়ে পড়া মিয়ানমার সেনাবাহিনীর শত শত সদস্য ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। তিনমাসে প্রায় ৬০০ মিয়ানমার সেনা মিজোরামে প্রবেশ করেছে।
এরই মধ্যে সীমান্তে বেড়া বসিয়ে ভারত মূলত দুই দেশের মধ্যকার ফ্রি মুভমেন্ট রেজিম (এফএমআর) বাতিল করছে। এতে সীমান্ত অঞ্চলে বসবাসকারী মানুষদের শিগগিরই এক দেশ থেকে অপর দেশে আসতে ভিসা প্রয়োজন হবে।
সত্তরের দশকে এফএমআর চালু হয়েছিল। ভারত-মিয়ানমার সীমান্তে বসবাসকারী মানুষদের মধ্যে পারিবারিক ও জাতিগত সম্পর্কের দিকটি বিবেচনা করে এটি চালু করা হয়।
এর আগে মিজোরাম সরকার প্রতিবেশী দেশগুলোর সেনাদের দ্রুত ফেরত পাঠানোর বিষয়টি নিশ্চিত করতে কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।
অক্টোবরের শেষের দিকে মিয়ানমারের তিনটি জাতিগত সংখ্যালঘু বাহিনী একটি সমন্বিত আক্রমণ শুরু করে।
এদিকে বিদ্রোহীদের কাছে কোণঠাসা হওয়ার পর ভারতে প্রবেশ করছে মিয়ানমারের সেনারা। এ পরিস্থিতিতে কঠোর হচ্ছে ভারত। মিয়ানমার সীমান্তে বেড়া বসনোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার এমনটি জানিয়েছেন।
আসামে পুলিশ কমান্ডোদের কুচকাওয়াজ অনুষ্ঠানে অংশ নিয়ে অমিত শাহ বলেন, মিয়ানমারের সঙ্গে ভারতের সীমান্ত বাংলাদেশের সীমান্তের মতো সুরক্ষিত হবে।



















